ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
বিএনপির স্থা্য়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদকে আটক করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় হোটেল সোনারগাঁও একটি অনুষ্ঠান থেকে বাসায় ফেরার পথে মওদুদকে আটক করা হয়। চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন আহমেদ দিদার জানান, শুক্রবার দৈনিক প্রথম আলোর একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দেন মওদুদ আহমেদ। অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় পোশাকধারী এবং সাদা পোশাকধারী পুলিশ তাকে করডন করে গাড়িতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
তবে কোন অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে তা জানা যায়নি। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার ও ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকেও আটক করা হয়েছে। এদিকে ডিবি সূত্রে জানা গেছে, রাজধানীর মিন্টু রোডে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে তাকে নিয়ে আসা হয়েছে।




