সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদআরো খবর......সহিংসতা এবং সংলাপ একসাথে চলতে পারে না : ডা. দীপু মনি

সহিংসতা এবং সংলাপ একসাথে চলতে পারে না : ডা. দীপু মনি

বিএনপিকে আন্দোলন করতে হলে তা আওয়ামী লীগের কাছ থেকে শিখতে হবে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি। বুধবার সকালে বঙ্গবন্ধু এভিনিওয়েস্থ দলীয় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
দীপু মনি বলন, সহিংসতা এবং সংলাপ একসাথে চলতে পারে না। সংলাপের দাওয়াত এখনো অব্যাহত আছে। সংলাপ চাইলে এখনই সহিংসতা বন্ধ করতে হবে। আওয়ামীলীগকে আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই। বিএনপিকে আন্দোলন করতে হলে তা আওয়ামীলীগের কাছ থেকে শিখতে হবে।
বিএনপিকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সর্বদলীয় সরকারে অংশ নেয়ার জন্য আবারো আহ্বান জানানিয়ে তিনি বলেন, বিএনপির দাবি সংবিধান সম্মত নয়। এটা স্পষ্টই সংবিধান বিরোধী। সংবিধান নির্দলীয় সরকারের কথা বলেনি। সুতরাং সরকার সংবিধানের বাইরে যেতে পারে না। মিথ্যাচার ও অরাজকতা বাদ নিয়ে নির্বাচনের পথে আসতে বিরোধী দলের প্রতি আহবান জানান তিনি।
বিরোধী দলের ডাকা ৬০ ঘণ্টার হরতাল দেশকে ৬০ বছর পিছিয়ে দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমরা দেশের মানুষের পাশে আছি, রাস্তায়ও তাদের সঙ্গে থাকবো। আওয়ামী লীগ গণতন্ত্রকে সমুন্নত রাখবে।
আরও পড়ুন

সর্বশেষ