ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের হরতাল বিরোধী একটি মিছিলকে লক্ষ্য করে বিপরীত দিক থেকে আসা ধানমন্ডি থানা ছাত্রশিবিরের একটি মিছিল থেকে ৩টি ককটেল বিস্ফোরণ করা হয়। মঙ্গলবার বিকেল ৪টার দিকে ধানমন্ডির ১৫ নম্বর বাসট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় দু’পক্ষের মধ্যে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলেও বড় ধরনের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শিবিরকর্মীরা এ সময় মোহাম্মদপুরগামী মেগাসিটি পরিবহনের একটি বাস ভাঙচুর করে ঘটনাস্থলে থেকে পালিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মো. মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।




