সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদআরো খবর......চলতি মাসের তৃতীয় সপ্তাহেই সর্বদলীয় সরকার গঠন : ওবায়দুল কাদের

চলতি মাসের তৃতীয় সপ্তাহেই সর্বদলীয় সরকার গঠন : ওবায়দুল কাদের

ষ্টাফরিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, চলতি মাসের তৃতীয় সপ্তাহেই সর্বদলীয় সরকার গঠন করা হবে। আর সর্বদলীয় সরকারের স্বার্থে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে আমরা সবাই প্রস্তুত। তিনি বলেন, আমি আমার পদত্যাগপত্র লিখে রেখে এসেছি। এ সপ্তাহের মধ্যে যে কোনো দিন প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিব। অন্য মন্ত্রীরাও তাদের পদত্যাগপত্র জমা দেবেন।  মঙ্গলবার সকালে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, যাদের নিয়ে সর্বদলীয় সরকার গঠন করা হবে তাদের পদত্যাগপত্র প্রধানমন্ত্রীর কাছে থাকবে। আর যারা সর্বদলীয় সরকারে থাকবেন না, তাদের পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেওয়া হবে। সর্বদলীয় সরকারের আকার কী হবে-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এর আকার ছোট হবে। তবে মন্ত্রিসভায় কে থাকবে না থাকবে সেটি নির্ধারণ করবেন প্রধানমন্ত্রী।  যারা মন্ত্রী থাকবেন তাদের শপথ করা লাগবে না। আর যারা নতুন মন্ত্রী হবেন তাদের শপথ পড়তে হবে। তাছাড়া সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বদলীয় সরকারের প্রধান হবেন।

 তিনি আরো বলেন, বিএনপিকে প্রধান প্রতিপক্ষ মনে করে আওয়ামী লীগ নির্বাচনী  প্রস্তুতি নিচ্ছে। গণতন্ত্র খাদে পড়লে রাজনীতিকরা খাদে পড়বেন। এ জন্য গণতন্ত্র রক্ষায় রাজনীতিবিদদের কাজ করতে হবে।

আরও পড়ুন

সর্বশেষ