সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়সংসদে আসুন, আপনার নেতৃত্বে অন্তর্বর্তী অথবা কেয়ারটেকার সরকার গঠন করব : খালেদা...

সংসদে আসুন, আপনার নেতৃত্বে অন্তর্বর্তী অথবা কেয়ারটেকার সরকার গঠন করব : খালেদা জিয়াকে সুরঞ্জিত

ষ্টাফরিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সংসদে গিয়ে তত্ত্বাবধায়ক ও অন্তর্বর্তী সরকারের বিষয়ে আলোচনার জন্য আহ্বান জানিয়েছেন দপ্তরবিহীনমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।  সোমবার সংসদ অধিবেশন এ প্রস্তাব দেন তিনি।

বিরোধীদলীয় নেতাকে উদ্দেশ্যে সুরঞ্জিত বলেন, ‘আর লোক ক্ষয় নয়, রাজনৈতিক অস্থিতিশীলতা নয়। সংসদে আসুন, আপনার নেতৃত্বে বিশেষ সংসদীয় কমিটি গঠন করে অন্তর্বর্তী অথবা কেয়ারটেকার সরকার গঠন করব।’প্রবীণ এ আওয়ামী লীগ নেতা বলেন, ‘আমরা সমঝোতার কাছাকাছি। আপনি বলছেন তত্ত্বাবধায়ক সরকার, আমরা বলছি অন্তর্বর্তী তত্ত্বাবধায়ক সরকার। আপনি বলছেন নির্দলীয়, আর আমরা বলছি সর্বদলীয়।’
নির্দলীয় সরকারের বিষয়ে আপত্তির পক্ষে যুক্তি দেখিয়ে তিনি বলেন, ‘গত তিন মেয়াদে তত্ত্বাবধায়ক সরকারের অভিজ্ঞতায় দেখেছি, নির্দলীয় লোক আসলে নির্দলীয় থাকে না।’
বিরোধীদলীয় নেতার উদ্দেশে সুরঞ্জিত আরো বলেন, ‘আমরা বহুদিন বহুবার বলার পর রূপরেখা দিলেন। জনগণ স্বস্তির নিশ্বাস ফেলল। সংসদের বাইরে আলোচনার জন্য প্রধানমন্ত্রী প্রস্তাব দিলেন। কিন্তু আপনি (খালেদা জিয়া) বললেন, আপনি হরতাল করবেনই, করলেনও। আপনার রূঢ়আচরণে রাজনৈতিক শিষ্টাচার পরাজিত হল।’
সংসদে সুরঞ্জিতের আগে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তোফায়েল আহমদ নির্বাচনকালীন সর্বদলীয় সরকারে বিএনপিতে যোগ দেয়ার আহ্বান জানান। হরতাল প্রত্যাহারের জন্যও বিরোধী দলকে আহ্বান জানান তিনি।
জাসদের মঈনউদ্দিন খান বাদল বিএনপি-জামায়েতের বিরুদ্ধে আওয়ামী লীগসহ সবাইকে অস্ত্র ধরার আহ্বান জানিয়ে বলেন, ‘আই অ্যাম মেন্টালি রেডি টু টেকআপ আর্মস।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৭ নভেম্বর শ্রীলঙ্কা থেকে ফিরে আসার পরই নির্বাচনকালীন ‘অন্তর্বর্তী সরকার’ গঠন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সোমবার সচিবালয়ে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর তিনি সাংবাদিকদের বলেন,‘প্রধানমন্ত্রী শ্রীলঙ্কা সফর থেকে ১৭ নভেম্বর ফিরবেন। তিনি ফেরার পর অন্তর্বর্তী সরকার গঠন হবে।’
সুরঞ্জিত একদিন আগেই জানান,অন্তর্বর্তী মন্ত্রিসভার গঠনের লক্ষ্যে বর্তমান মন্ত্রীরা অচিরেই পদত্যাগ করবেন। এরপর নির্বাচনকালীন সরকার গঠনের উদ্যোগ নেবেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন

সর্বশেষ