সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়গ্লোবাল ইসলামী ব্যাংকের আশুলিয়া শাখা নতুন ঠিকানায় স্থানান্তর

গ্লোবাল ইসলামী ব্যাংকের আশুলিয়া শাখা নতুন ঠিকানায় স্থানান্তর

গ্লোবাল ইসলামী ব্যাংকের আশুলিয়া শাখা ১৭ জুলাই ২০২২ তারিখ হতে নতুন ঠিকানা ‘মিজান শপিং কমপ্লেক্স’, জামগড়া, ইয়ারপুর, আশুলিয়া, সাভার, ঢাকা-য় আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে। পূর্বে এই শাখার কার্যক্রম ‘মনসুর টাওয়ার, ইয়ারপুর, আশুলিয়া, সাভার, ঢাকা’ হতে পরিচালিত হতো। ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক সামি করিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন ঠিকানায় শাখাটির আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের আশুলিয়া শাখা ব্যবস্থাপক, প্রধান কার্যালয়ের কর্মকর্তাবৃন্দসহ আমন্ত্রিত সম্মানিত অতিথি ও গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন। অত্যাধুনিক প্রযুক্তি ও বিশ্বস্ত ব্যাংকিং সেবার মাধ্যমে গ্লোবাল ইসলামী ব্যাংক দেশব্যাপী তাঁর স্বকীয়তা বজায় রেখে সেবা প্রদান করবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।
আরও পড়ুন

সর্বশেষ