শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদআরো খবর......ডিসিসির ওয়েবসাইট হ্যাকড

ডিসিসির ওয়েবসাইট হ্যাকড

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

হ্যাকিং করা হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ওয়েবসাইট। মিয়ানমারের ঘোস্ট টিম নামে একটি সংগঠন এই কাজ করেছে বলে দাবি করা হয়েছে। বুধবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ওয়েবসাইট  www.dhakasouthcity.gov.bd তে ক্লিক করলে এটিতে অযাচিত একটি ছবি দেখা যায়। হ্যাকাররা এর ভিউ পেজে একটি উদ্ভট গলাকাটা শুকরের মাথা পোস্ট করেছে।  এই উদ্ভট ছবির উপরে লেখা ছিল ‘সকল মুসলিমের জন্য এটি উপহার (এ গিফট ফর অল মুসলিমস)।  নিচে সংগঠনের নাম দিয়ে দায়ও স্বীকার করেছে মিয়ানমার ঘোস্ট টিম। তবে ঢাকা উত্তর সিটি করপেরেশনের ওয়েবসাইটটি সুরক্ষিত আছে।

উল্লেখ্য, এর আগে গত বছর মিয়ানমারের রাখাইনে দাঙ্গার সময় অনেক ওয়েবসাইট হ্যাক করা হয়। এ নিয়ে উভয় দেশের হ্যাকারদের মধ্যে কিছুদিন তুমুল সাইবার যুদ্ধ চলে। একই বছর জুনে মিয়ানমারের হ্যাকাররা বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটটি হ্যাকিং করে।

আরও পড়ুন

সর্বশেষ