রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়বিএনপি হেরে যাওয়ার ভয়ে নির্বাচনে আসছেন না, আলোচনার দরজা খোলা : প্রধানমন্ত্রী...

বিএনপি হেরে যাওয়ার ভয়ে নির্বাচনে আসছেন না, আলোচনার দরজা খোলা : প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

বিএনপির জন্য আলোচনার দরজা খোলা। তাঁরা সংসদে এসে মুলতবি প্রস্তাব দিক, আলোচনা হবে। আমার কোনো সমস্যা নেই।’ বুধবার বেলা সাড়ে ১১টায় গণভবনে ঈদের শুভেচ্ছা শেষে দেশবাসীর উদ্দেশে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, হেরে যাওয়ার ভয়ে বিরোধী দলের নেতা নির্বাচনে আসছেন না। গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা ও জনগণ তাঁকে ভোট দেবে—এ বিশ্বাস যদি থাকে, তাহলে তিনি নির্বাচনে আসবেন।

২৫ অক্টোবরে বিরোধী দলের দা-কুড়াল নিয়ে আসার হুমকির বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘২৫ অক্টোবর খামোখা উত্তেজনা ছড়ানোর কোনো সুযোগ নেই। বিরোধী দলকে বলব, সংবিধানের ৫৭, ৭২ ও ১২৩ অনুচ্ছেদ ভালো করে পড়ে দেখেন, সেখানে কী লেখা আছে। আর প্রকাশ্য দিবালোকে দা-কুড়াল-ছুরি নিয়ে বের হওয়ার হুমকি জাতির জন্য দুর্ভাগ্যজনক। তাঁদের কেন এত মানুষ হত্যা করার প্রবণতা? ইনশাআল্লাহ ওই দিন দেশবাসী ঐক্যবদ্ধ থাকবে।’ এর আগে সকাল ১০টা থেকে দেশের রাজনৈতিক, সামাজিক সংগঠন, গণ্যমান্য ব্যক্তিত্বসহ সমাজের সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় শুরু করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন

সর্বশেষ