শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়আলাপ আলেচনার মধ্য দিয়ে অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করুন...

আলাপ আলেচনার মধ্য দিয়ে অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করুন : খালেদা জিয়া

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

বিরোধী দলীয় নেতা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিভিন্ন দেশের কূটনীতিক, দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের জনসাধারণের সঙ্গে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় করেছেন। শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে খালেদা জিয়া সরকারের উদ্দেশ্যে বলেন, ‘আমরা শান্তি চাই, অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই। সে সময় এখনও আছে। আলাপ আলেচনার মধ্য দিয়ে সে পরিবেশ সৃষ্টি করুন।’  বুধবার দুপুর ১২ টা থেকে শেরে বাংলা নগরে বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

খালেদা জিয়া আরও বলেন, ‘জবরদস্তি করে একদলীয় নির্বাচন করলে জনগণ তা মেনে নিবে না। সরকার একতরফা নির্বাচন করতে চাইছে। দেশের জনগণ তা হতে দিবে না।’ তিনি বলেন, জনগণ আওয়ামী লীগ ও হাসিনার অধিনে নির্বাচন মেনে নিবে না।

এসময় সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গনি, ড. খন্দকার মোশাররফ হোসেন, জমির উদ্দিন সরকার, এম কে আনোয়ার, লে জে. (অব). মাহবুবুর রহমান, আসম হান্নান শাহ, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ও চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ।

উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, বিরোধী দলীয় নেতার একান্ত সচিব এ এস এম সালেহ আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু, এনাম আহামেদ চৌধূরী, এস এম হালিম,  বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।

এছাড়া কল্যাণ পার্টির চেয়ারম্যান লে. কর্নেল অব. ইব্রাহীম, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, লেবার পার্টির সভাপতি ডা. মুস্তাফিজুর রহমান ইরান। ব্যারিস্টার রফিকুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদ, মো. মনিরুজ্জানমান, গাজী মাজহারুল আনোয়ার, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কবি আব্দুল হাই সিকদার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, সাংবাদিক নেতা রুহুল আমিন গাজি, চলচিত্রাভিনেতা আহমেদ শরিফ, সাবেক সচিব মার্গূব মোর্শেদ, সাবেক বিজিএমএ সভাপতি আনিসুর রহমান শুভেচ্ছা বিনিময় করেন।

শুভেচ্ছা বিনিময় শেষে বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফাতিহা পাঠ করার কথা রয়েছে। মোনাজাত শেষে গুলশানের বাসায় ফিরবেন তিনি।

আরও পড়ুন

সর্বশেষ