শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদজাতীয় ঈদের ছুটিতে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা থাকছে র‌্যাব-পুলিশ

ঈদের ছুটিতে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা থাকছে র‌্যাব-পুলিশ

ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)

ঈদ করতে গ্রামের বাড়ি গেছেন নগরের মানুষ। শহর ফাঁকা, সন্ত্রাসীরা যেন এই সুযোগে অপরাধ করতে না পারে, সে জন্য সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। ঈদের ছুটিতে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করেছে তারা।

ঈদের নিরাপত্তায় পুলিশের পাশাপাশি থাকবে র‌্যাবের অন্তত পাঁচ হাজার সদস্য। যে কোন অনাকাঙ্খিত ঘটনায় কাজ করবে পুলিশের আর্মড পুলিশ, গোয়েন্দা এবং র‌্যাবের বিশেষ স্ট্রাইকিং রির্জাভ ফোর্স।

জাতীয় ঈদগাহ্সহ দেশের প্রধান ঈদহাগগুলোতে সিসি ক্যামেরা বসানো হবে। ঘর ফেরা মানুষদের যাত্রা নির্বিঘ্নে করতে বাড়তি কাজ করছে পুলিশ বাহিনী। সহাসড়কগুলোর নিরাপত্তায় বিশেষভাবে তৎপর হাইওয়ে পুলিশ।

এরই মধ্যে র‌্যাব-পুলিশের সাদা পোষাকধারী সদস্যরা সারাদেশে নজরদারি জাড়িয়েছে। দেশব্যাপী পশুর হাট, পশু পরিবহন, শিল্প কারখানা, বিপনী বিতান, বাস ও রেলস্টেশন, লঞ্চ টার্মিনাল এবং ফেরি ঘাটে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঈদের ছুটিতে তল্লাশি চৌকি বসবে শহর এবং শহরে প্রবেশপথগুলোতে। চলবে গাড়িতে করে টহল।
পুলিশ সদর দপ্তরের সহাকারী মহা-পুলিশ পরিদর্শক (মিডিয়া) জালাল উদ্দিন আহমেদ চৌধুরী  বলেন , ঈদের আনন্দে যখন সমগ্র জাতি উদ্বেল থাকবে র‌্যাব তখনও শান্তি শৃংখলা ও নিরাপত্তা রক্ষায় সারা দেশব্যাপী অতন্দ্র প্রহরী হিসেবে নিয়োজিত থাকবে । রাজধানী থেকে ঘরমুখী মানুষের নিরাপদে গন্তব্যে পৌছানো থেকে শুরু করে নির্বিঘেœ ঘরে ফেরা পর্যন্ত সকল নিরাপত্তা দেওয়ার ব্যাপারে পুলিশ যথেষ্ট সতর্ক রয়েছে।

র‌্যাব সদর দপ্তরের পরিচালক (গণমাধ্যম) এটিএম হাবিবুর রহমান জানান, র‌্যাব সদস্যরা সর্বদা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়ক বাহিনী হিসেবে কাজ করবে। তিনি বলেন, ‘আমরা ঈদের নিরাপত্তায় সদরদপ্তরে তদারকি সেল খুলেছি। কোথাও কোনো সমস্যা জানলে মানুষের নিরাপত্তায় সেখান থেকেই ব্যবস্থা নেয়া হবে’।

আরও পড়ুন

সর্বশেষ