শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়টাঙ্গাইলে যাত্রীবাহী বাস মুখোমুখি সংঘর্ষে নিহত ২

টাঙ্গাইলে যাত্রীবাহী বাস মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ন্যাশনাল ডেস্কঃ (বিডি সময় ২৪ ডটকম)

টাঙ্গাইল শহর বাইপাসের আশেকপুরে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও ১৯ জন। সোমবার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, রাত সাড়ে ৯টার দিকে আশেকপুরে দুইটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে একজন বাসযাত্রী নিহত হয়। আহত হয় ২০ জন। আহতদের হাসপাতালে নেওয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যু হয়। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেন নি তিনি।
এদিকে, দুর্ঘটনার কারণে মহাসড়কের দুই লেনেই যানবাহনের অতিরিক্ত চাপ থাকায় প্রায় ২০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। এতে ঈদে ঘরমুখো হাজার হাজার মানুষকে দুর্ভোগে পড়তে হয়। পরে রাত সাড়ে ১০ টার দিকে রাস্তার দুই পাশের যানবাহন চলতে শুরু করে।
আরও পড়ুন

সর্বশেষ