শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়গাবতলীতে জাল টাকা ধরতে ১৮টি মেশিন

গাবতলীতে জাল টাকা ধরতে ১৮টি মেশিন

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

পবিত্র ঈদুল আযহার বাকি মাত্র আর একদিন। রাজধানীর গবাদি পশুর হাটগুলো এরইমধ্যে জমে ওঠেছে। পশু বেচাকেনাকে কেন্দ্র করে লেনদেন হচ্ছে প্রচুর পরিমাণে অর্থ। এসময় জাল টাকা বিনিময় বন্ধ করতে গাবতলী হাটে ১৭টি জাল টাকা শনাক্তকরণ মেশিন বসানো হয়েছে। এর মধে গাবতলী পশুরহাটের পক্ষ থেকে ৯টি, বাংলাদেশের রাষ্ট্রায়ত্ব ব্যাংকগুলো থেকে ৭টি এবং গাবতলীস্থ পুলিশ কন্ট্রোল রুমের পক্ষ থেকে ২টি।

গাবতলী হাট পরিচালনা কমিটির সদস্য সানোয়ার হোসেন  বলেন, জাল টাকা ধরতে মোট ১৭টি মেশিন বসানো হয়েছে। এছাড়া পুলিশ ও র‌্যাবের পাশাপাশি আমাদের স্বেচ্ছ‍াসেবকসহ সাদা পোশাকে কয়েক শতাধিক লোকজন দায়িত্ব পালন করছে।

গাবতলী হাট কমিটির পাশাপাশি আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও তৎপর রয়েছে। পশুরহাটের নিরাপত্তায় ২২টি সিসি টিভি, ১১টা ওয়াচ টাওয়ার, রিভার পেট্রোল ও পুলিশ কন্ট্রোলরুম বসানো হয়েছে।

এরই মধ্যে হাট পরিদর্শন করেছেন পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার, ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক মোখলেসুর রহমান।

হাসান মাহমুদ খন্দকার জানান, আমরা চাঁদাবাজি জিরো টলারেন্সে নিয়ে এসেছি। এর সঙ্গে সাধারণ বা প্রশাসনের যে কেউ জড়িত থাকলে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। গবাদি পশুরহাটের সার্বিক নিরাপত্তায় সব কিছু করা হবে।

গাবতলী পশুর হাটের নিরাপত্তা প্রসঙ্গে মিরপুর জোনের ডিসি ইমতিয়াজ আহমেদ জানান, গাবতলী পশুর হাটের সার্বিক নিরাপত্তায় ২২টি সিসি টিভি ও ১১টা ওয়াচ টাওয়ার বসানো হয়েছে। পাশাপাশি গাবতলী সংলগ্ন তুরাগ নদী দিয়ে সব ধরনের অপ্রীতিকর ঘটনা মোকাবেলা রিভার পেট্রোল থাকছে।

আরও পড়ুন

সর্বশেষ