শনিবার, আগস্ট ১৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়নারায়ণগঞ্জে ৪২০০শ’ পিছ মা ইলিশ আটক

নারায়ণগঞ্জে ৪২০০শ’ পিছ মা ইলিশ আটক

 

ন্যাশনাল ডেস্কঃ (বিডি সময় ২৪ ডটকম)

নারায়ণগঞ্জের পাগলা স্টেশনের কোস্ট গার্ড সদস্যরা আজ রবিবার ভোরে ধলেশ্বরী নদীতে টহল দেয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে এম,ভি জামাল-৩, এম,ভি ফারহান-৩ ও মশিউর নামের তিনটি যাত্রীবাহী লঞ্চে তল্লাশি চালিয়ে ৪২০০শ’ পিছ মা ইলিশ আটক করে।

এ সময় লঞ্চ থাকা লোকজন কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। কোস্ট গার্ড সদস্যরা ১৩ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত মা ইলিশ সংরক্ষন অভিযান হিসেবে ৪২০০শ’ পিছ মা ইলিশ আটক করে।

পাগলা কোস্ট গার্ড স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট হাসানুর রহমান আজ দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান। এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মজিনা বেগমসহ আরো অনেকে।

মৎস্য কর্মকর্তা জানান, এই ১০ দিন যেকোনো ধরণের ইলিশ ধরা, ক্রয়, বিক্রয় পরিবহন ও গুদামজাত করা সর্ম্পূণ নিষেধ করা হয়েছে।

এদিকে, নারায়ণগঞ্জের রূপগঞ্জের মোড়াপাড়া বাজারে মা ইলিশ বিক্রি করার দায়ে দুই মাছ ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু জাফর রাশেদ।

আরও পড়ুন

সর্বশেষ