রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদইন্টারভিউচিকিৎসাশাস্ত্রে তারেক রহমানের স্ত্রী জোবায়দার উচ্চতর ডিগ্রি অর্জন

চিকিৎসাশাস্ত্রে তারেক রহমানের স্ত্রী জোবায়দার উচ্চতর ডিগ্রি অর্জন

ন্যাশনাল ডেস্কঃ (বিডি সময় ২৪ ডটকম)

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমান চিকিৎসাশাস্ত্রে উচ্চতর ডিগ্রী অর্জন করেছেন। তিনি লন্ডনের ইমপেরিয়াল ইউনির্ভাসিটি অব মেডিসিন বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ নম্বর পেয়ে মাস্টার্স অব কার্ডিওলজি ডিগ্রি অর্জন করেছেন।

লন্ডনের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় ইমপেরিয়াল ইউনির্ভার্সিটি অব কার্ডিওলজি থেকে চার বছরের মাস্টার্স অব কার্ডিওলজিতে (এমএসসি ইন কার্ডিওলজি) ডিস্টিংশনসহ শতকরা ৮৩ ভাগ নম্বর পেয়ে উত্তীর্ণ হন। ডা. জোবায়দা ইউরোপিয়ান ইউনিয়ন ও কমনওয়েলথ ভুক্ত দেশের সকল শিক্ষার্থীদের মধ্যে সবোর্চ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেন। তিনিই প্রথম বাংলাদেশি যিনি চিকিৎসা ক্ষেত্রে এই সাফল্য অর্জন করলেন।

মোট চার বছরের এই কোর্সে ইউরোপীয় ইউনিয়ন (ইউই), কমনওয়েলথভুক্ত দেশ, নাইজেরিয়া ও চীনসহ মোট ৫৫ টি দেশের ছাত্র-ছাত্রীদের মধ্যে ডা. জোবায়দা রহমান সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম হয়েছেন। জানা গেছে, এমএসসি কার্ডিওলজিতে ডা. জোবায়দা রহমানই বাংলাদেশি চিকিৎসক হিসেবে প্রথম হওয়ার সম্মান অর্জন করেছেন।

ডা. জোবায়দা রহমানের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, শিগগিরিই দেশে ফিরে তিনি একটি আন্তর্জাতিক মানের হৃদরোগ হাসপাতাল প্রতিষ্ঠা করবেন। ওই হাসপাতালটি তিনি তার প্রয়াত শ্বশুর সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার প্রয়াত বাবা বাংলাদেশ নৌ-বাহিনীর সাবেক প্রধান রিয়াল এডমিরাল মাহবুব আলী খানের নামে করবেন।

প্রসঙ্গত, ডা. জোবায়দা রহমান বর্তমানে চিকিৎসার জন্য লন্ডনে অবস্থানরত তার স্বামী বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সেখানে অবস্থান করছেন।

আরও পড়ুন

সর্বশেষ