শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সদরঘাট শাখা উদ্বোধন

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সদরঘাট শাখা উদ্বোধন

চট্টগ্রাম অফিস (বিডি সময় ২৪ ডটকম)

নগরের সদরঘাটে বৃহস্পতিবার ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) ১৩৫তম শাখার উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউসিবি’র এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান সাইফুজ্জামান চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক সাব্বির আহমেদ ও ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলী।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘বিভিন্ন অর্থনৈতিক বন্ধুরতা সত্ত্বেও ইউসিবি আসামান্য প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়েছে। একটি লাভজনক আর্থিক প্রতিষ্ঠানের পাশাপাশি সামাজিক অঙ্গীকারে আবদ্ধ হয়ে ইউসিবি কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা এবং পরিবেশবান্ধব গ্রীন ব্যাংকিংকে আন্তরিকভাবে অনুশীলন করছে।’
তিনি আরও বলেন, ‘ইউসিবি ধারাবাহিকভাবে গ্রাহক এবং সর্বোপরি সামাজিক উন্নয়নের স্বার্থে কাজ করে যাবে।’ অনুষ্ঠানে অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মির্জা মাহমুদ রফিকুর রহমানসহ ইউসিবি’র বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

আরও পড়ুন

সর্বশেষ