রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদআরো খবর......খালেদা জিয়া ও ‍চীনা রাষ্ট্রদূতের বৈঠক

খালেদা জিয়া ও ‍চীনা রাষ্ট্রদূতের বৈঠক

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

বিএনপি চেয়ারপারসন ও বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জুন।  সোমবার রাত ৮টা ৩৫ মিনিটে বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠকে দলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শমসের মবিন চৌধুরী। এরপর রাত সাড়ে ৯টায় খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে কুয়েত সরকারের বিশেষ প্রতিনিধি দল। চীনা রাষ্ট্রদূত ও কুয়েত প্রতিনিধি দলের সঙ্গে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও দু’দেশের পারস্পরিক সম্পর্কোন্নয়নে আলোচনা হয়েছে বলে বিএনপির সূত্রে জানা গেছে।

আরও পড়ুন

সর্বশেষ