শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনএইউডব্লিও-কমিউনিটি বেইজড্ লার্নিং সেন্টার ফর গার্লস এ স্কুল ব্যাগ প্রদান করল ইনার...

এইউডব্লিও-কমিউনিটি বেইজড্ লার্নিং সেন্টার ফর গার্লস এ স্কুল ব্যাগ প্রদান করল ইনার হুইল ক্লাব চিটাগাং

Inner Wheel (4)সামাজিক দায়বদ্ধতা ও কমিউনিটি সার্ভিসের মাধ্যমে স্বপ্ন পূরণের অঙ্গীকারে আর্ন্তজাতিক বিশ্ববিদ্যালয় এশিয়ান ইউনিভার্সিটি উইমেনের স্থায়ী ক্যাম্পাস আরেফিন নগর, এ এইউডব্লিও সার্ভিস লার্নিং এন্ড কমিউনিটি এনগেজম্যান্ট এর মাধ্যমে পরিচালিত  এইউডব্লিও-কমিউনিটি বেইজড্ লার্নিং সেন্টার ফর গার্লস এ শিক্ষার্থীদের স্কুল ব্যাগ উপহার দিল ইনার হুইল ক্লাব চিটাগাং । ২৯ নভেম্বর, ২০১৯ এক শিক্ষা সামগ্রী বিতরণের অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হয় । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে ব্যাগ উপহার প্রদান করেন ইনার হুইল ক্লাব চিটাগাং এর প্রেসিডেন্ট ও এশিয়ান ইউনিভার্সিটি উইমেনের পরিচালক (এডমিশন) প্রফেসর রেহেনা আলম খান । এতে উপস্থিত ছিলেন এশিয়ান ইউনিভার্সিটি উইমেনের ইউনিভার্সিটি রেজিষ্ট্রার ড.ডেভ ডোল্যান্ড,ইনার হুইল ক্লাব চিটাগাং এর ভাইস প্রেসিডেন্ট ডাঃ কামরুন নাহার দস্তগীর,জেনারেল সেক্রেটারী রেবেকা ইয়াসমিন, ক্লাব করেসপন্ডেন্ট লক্ষী ধর, ক্লাব সদস্য শিরিন আকতার ,ক্যাম্পাস কোঅর্ডিনেটর জিকু বড়–য়া । এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের  সার্ভিস লার্নিং এন্ড কমিউনিটি এনগেজম্যানন্ট ম্যানেজার মোহাম্মদ ওবায়দুর রহমান ইনার হুইল ক্লাব চিটাগাং কে সুবিধা বঞ্চিত শিশুদেরকে স্কুল ব্যাগ প্রদান করায় ধন্যবাদ জানান ।পরবর্তীতে ইনার হুইল ক্লাব চিটাগাং এর প্রতিনিধিবৃন্দ এশিয়ান ইউনিভার্সিটি উইমেনের স্থায়ী ক্যাম্পাস এলাকা পরিদর্শন করেন ।

উল্লেখ্য এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের শিক্ষার্থীরা ৩৫ টির অধিক ক্লাবের মাধ্যমে কমিউনিটি সার্ভিস ও স্চ্ছোসেবী কার্যক্রমের সাথে সম্পৃক্ত । এইউডব্লিও-কমিউনিটি বেইজড্ লার্নিং সেন্টার ফর গার্লস এর মাধ্যমে শিক্ষার্থীরা হোস্ট কমিউনিটির সাথে সম্পৃক্ত হওয়ার সুযোগ পাবে , পাশাপাশি তাদের  সামাজিক ,অর্থনৈতিক,শিক্ষামূলক ও সাংস্কৃতি উন্নয়নমূলক কর্মকান্ডে অবদান রাখতে পারবে ।

আরও পড়ুন

সর্বশেষ