শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনচট্টগ্রাম কলেজ ফাউন্ডেশনের কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম কলেজ ফাউন্ডেশনের কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম কলেজ “গৌরবের ১৫০ বছর” উদযাপনে “চট্টগ্রাম কলেজ আমার-আমাদের কলেজ, গৌরবের ১৫০ বছর” এই স্লোগানকে সামনে নিয়ে চট্টগ্রাম কলেজ প্রাক্তনদের সম্প্রীতি ,বিনোদন ও কল্যাণমূলক প্রতিষ্ঠান চট্টগ্রাম কলেজ ফাউন্ডেশনের আয়োজনে চট্টগ্রাম কলেজ প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীদের সম্প্রীতি মেলা ২০১৯  আগামী ২৭ ডিসেম্বর’১৯ চট্টগ্রাম জি.ই.সি কনভেনশন হলে অনুষ্ঠিত হবে । এই উপলক্ষ্যে চট্টগ্রাম কলেজ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কবি ও সংগঠক কবি শারুদ নিজাম এর সঞ্চালনায় সংগঠনের  কার্যকরী সভাপতি এস এম মোরশেদ জাফর  এর সভাপতিত্বে চট্টগ্রাম কলেজ ফাউন্ডেশনের এক জরুরী কার্যনির্বাহী পরিষদের  সভা ০১ ডিসেম্বর,২০১৯ নভেম্বর ২০১৯ সন্ধ্যায় ৮৪৬-নুর আহমদ সড়ক মেট্রোপোল চেম্বারে অনুষ্ঠিত হয় । সভায় জানানো হয় প্রাক্তন শিক্ষার্থীদের অনুরোধের প্রেক্ষিতে সম্প্রীতি মেলায় অংশগ্রহনের রেজিষ্ট্রেশন ১৬ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে । সভায় সম্প্রীতি মেলার কিছু উপ কমিটির প্রধানের নাম ঘোষণা করা হয় । তাহারা হলেন যথাক্রমে  নিবন্ধন উপ কমিটি’র মোঃ সদরুল আমিন,স্বাংস্কৃতিক উপকমিটি’র সাফায়েত নুপুর, প্রচার ও মিডিয়া উপকমিটি’র মোহাম্মদ ওবায়দুর রহমান, প্রকাশনা উপ কমিটি’র প্রফেসর মোঃ আবুল হাসান, আপ্যায়ন উপ কমিটি’র আহমদুল  আলম চৌধুরী রাসেল, সাজসজ্জা  উপ কমিটি’র আনোয়ার শহীদ, শৃঙ্খলা উপকমিটি’র জিয়াউল আলম,অভ্যর্থনা উপকমিটি’র অমিতোষ সেন, র‌্যাফেল ড্র উপ কমিটি’র এডভোকেট কাউছার পারভীন, অর্থ উপ কমিটি’র কায়েস চৌধুরী,ঘোষনা ও উপস্থাপনা উপ কমিটি,র প্রধান অধ্যাপক মর্জিনা আকতার । e679eef3-f49f-4a3a-8354-9a89531c8ce3
আগামী ২৭ ডিসেম্বর,২০১৯ নানা  অনুষ্ঠানের আয়োজনের মাধ্যমে এই সম্প্রীতি মেলা অনুষ্ঠিত হবে ।

সম্প্রীতি মেলায় অংশগ্রহন  রেজিস্ট্রেশন ফি  একক-১০০০টাকা,দম্পতি-১৮০০ টাকা,সন্তান প্রতিজন (৮ বছরের নিচে) ৮০০ টাকা,অতিথি ১০০০ টাকা । অংশগ্রহনকারীদের জন্য রয়েছে আকর্ষণীয় সূভ্যেনিয়র । অনুষ্টান মালার মধ্যে রয়েছে ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহনকারী চট্টগ্রাম কলেজের বীর মুক্তিযোদ্ধাদের  সম্মাননা, কলেজের বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী এবং তাদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে গান, নাচ, আবৃতি, মূকাভিনয়, কৌতুক পরিবেশন, দুপুরে “মধ্যাহ্ন ভোজ ,স্বনামধন্য শিল্পীদের পরিবেশনায় গান । পাশাপাশি চা নাস্তার আয়োজন , অনুষ্ঠানের মূল আকর্ষন জনপ্রিয় সাংস্কৃতিক পরিবেশনা ও ব্যান্ড এর গান, আর রাতে অনাড়ম্বর রাতের খাবার । এছাড়া ও রয়েছে ক্যাডেট ফোরাম,চট্টগ্রামের আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপিং নির্ণয় কার্যক্রম ও সম্প্রীতি মেলার  অন্যতম প্রধান আকর্ষণ র‌্যাফল ড্র। এবারের সম্প্রীতি মেলার অন্যতম উদ্দেশ্য সম্প্রীতি ,বিনোদন, প্রাক্তন ও বর্তমান সতীর্থদের জন্য ১ কোটি টাকার একটি তহবিল গঠন করা । পাশাপাশি ২০০০ হাজার টাকা দিয়ে চট্টগ্রাম কলেজ ফাউন্ডেশনের সদস্য হওয়া যাবে । ইতিমধ্যে রেজিষ্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে যেটি ১৬ ডিসেম্বর,২০১৯  পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬ টা হতে ৯টা পর্যন্ত চলবে।ওয়েব সাইটের মাধ্যমে অনলাইনেও রেজিষ্ট্রেশন করা যাবে। রেজিস্ট্রেশন স্থান – চট্টগ্রাম কলেজ ফাউন্ডেশন,মেট্রোপোল,৮৪৬-নুর আহমদ সড়ক, চট্টগ্রাম ও গ্রীনিচ ৩য় তলা ,বিপনী বিতান(নিউমার্কেট),চট্টগ্রাম ।

আরও পড়ুন

সর্বশেষ