এনআরবি ব্যাংক লিমিটেড এর নতুন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মামুন মাহমুদ শাহ। এর আগে তিনি আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেড, জিপিএস ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিঃ, ন্যাশনাল ফাইন্যান্স লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ইস্টার্ন ব্যাংক, এইচএসবিসি, স্ট্যান্ডার্ড চার্টার্ড ও এএনজেড গ্রিন্ডলেজ ব্যাংকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন। ২৫ বছরেরও বেশি কর্মময় জীবনে মামুন মাহমুদ শাহ বিভিন্ন জাতীয় ও বহুজাতিক ব্যাংকিং সেক্টরে গুরুত্বপূর্ণ পদে সফলতার সাথে দায়িত্ব পালন করেন।
মামুন মাহমুদ এনআরবি ব্যাংকের এএমডি



