রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদআরো খবর......প্রতিক্রিয়াহীন বিএনপি, যথাসময়ে বলব: ফখরুল

প্রতিক্রিয়াহীন বিএনপি, যথাসময়ে বলব: ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রায়ের ব্যাপারে তাঁরা যথাসময়ে কথা বলবেন। আজ বেলা দেড়টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির দণ্ড ঘোষণার পরও দলটি আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া থেকে বিরত থাকে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বেলা সাড়ে ১১টার সময় নয়াপল্টনে দলের কার্যালয়ে বসেন এবং দুপুর ১২টার পর বেরিয়ে যান। রায় ঘোষণার পর সাংবাদিকেরা তাঁর সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, এ বিষয়ে যথাসময়ে বলা হবে।
অন্যদিকে স্থায়ী কমিটির নাম প্রকাশে অনিচ্ছুক একজন সদস্য জানান, দল থেকে এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে নিষেধ করা হয়েছে।
সকাল থেকে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে উল্লেখযোগ্য সংখ্যক পুলিশ মোতায়েন আছে। তবে নেতা-কর্মীদের সংখ্যা ছিল খুবই কম।
এই নিয়ে মানবতাবিরোধী অপরাধের দায়ে সাতজনের বিরুদ্ধে রায় দেওয়া হলো। এবারই প্রথম বিএনপির কোনো নেতার বিরুদ্ধে রায় ঘোষিত হলো। এর আগেও বিএনপি কোনো রায়ের বিষয়ে প্রতিক্রিয়া দেয়নি।

আরও পড়ুন

সর্বশেষ