রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদআরো খবর......এটা রাজনৈতিক রায় : সাকা চৌধুরীর স্ত্রী ফরহাত কাদের চৌধুরী, আপিল করবেন...

এটা রাজনৈতিক রায় : সাকা চৌধুরীর স্ত্রী ফরহাত কাদের চৌধুরী, আপিল করবেন আইনজীবী

আদালত প্রতিনিধিঃ (বিডি সময় ২৪ ডটকম)

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী ফরহাত কাদের চৌধুরী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ রায়কে রাজনৈতিক হিসেবে অভিহিত করেছেন।

ট্রাইব্যুনাল থেকে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা অবশ্যই রাজনৈতিক রায়। আদালতে মনে করেছে আমরা সব মিথ্যা বলছি আর ওনাদের (সরকারপক্ষ) সব কথা সত্য। আপিল করবেন কি না এ প্রশ্নের জবাবে তিনি বলেন, আপিল কোথায় করবো। বাইরে গণজাগরণ হবে আর আপিল বিভাগেও এই আদালতের মতই রায় দেওয়া হবে।

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করবেন সালাউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবী। রায় ঘোষণার পর ট্রাইব্যুনাল প্রাঙ্গণে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তার আইনজীবী রায়কে উদ্দেশ্যপ্রণোদিত বলেন। তিনি জানান, রায়ের বিরুদ্ধে তারা আপিল করবেন।  তিনি অভিযোগ করেন, রায়ের কপি আইন মণ্ত্রণালয় থেকে এসেছে। রায়ের কপি ইন্টারনেটেও পাওয়া যাচ্ছে।

একাত্তরে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের দায়ে সালাহ উদ্দিন চৌধুরীর মৃত্যুদণ্ড ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ আদালত। মঙ্গলবার দুপুরে এ রায় ঘোষণা করেন, ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচাপতি একেএম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের বিচারক প্যানেল। অপর দুই সদস্য হলেন বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আনোয়ারুল হক।

 

আরও পড়ুন

সর্বশেষ