শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রচ্ছদআরো খবর......রাজশাহীতে শিবিরের হরতাল, মিছিল, ভাংচুর

রাজশাহীতে শিবিরের হরতাল, মিছিল, ভাংচুর

ন্যাশনাল ডেস্কঃ (বিডি সময় ২৪ ডটকম)

ইসলামী ছাত্রশিবিরের ডাকে রাজশাহী, নাটোর, পাবনা ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় সকাল-সন্ধ্যা হরতাল চলছে। হরতালের শুরুতেই রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ ও একটি ট্রাক ভাংচুরের ঘটনা ঘটেছে।

রোববার সকাল পৌনে ৬টার দিকে নগরীর তালাইমারী এলাকায় হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করে শিবির কর্মীরা। এসময় টায়ারে আগুণ জ্বালিয়ে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে। তবে পুলিশ আসার আগেই তারা পালিয়ে যায়। পরে পুলিশ এসে কয়েক রাউণ্ড ফাকা রাবার বুলেট নিক্ষেপ করে। এছাড়া সকাল ৬টার দিকে নগরীর হরিয়ান বাইপাস এলাকায় বিক্ষোভ মিছিল থেকে একটি মালবাহি ট্রাক ভাংচুর করে শিবির কর্মীরা। হরতালের কারণে রাজশাহীর সকল রুটে বাস ও ট্রাক চলাচল বন্ধ রয়েছে। হরতালে সহিংসতা ঠেকাতে সতর্ক অবস্থায় রয়েছে পুলিশসহ আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী।

উল্লেখ্য গত বৃহস্পতিবার ভোরে নগরীর মালোপাড়া এলাকায় শিবির পরিচালিত কনটেস্ট কোচিং সেন্টারে অভিযান চালিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় সেক্রেটারী সাইফুদ্দিন ইয়াহিয়াসহ আট শিবির নেতাকর্মীকে আটক করে পুলিশ। শনিবারের মধ্যে আটক নেতাদের মুক্তি দেওয়া না হলে রোববার রাজশাহী, নাটোর, চাঁপাইবনবাবগঞ্জ ও পাবনা জেলায় সকাল সন্ধ্যা হরতালের ডাক দেয় ছাত্রশিবির।

আরও পড়ুন

সর্বশেষ