শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
প্রচ্ছদআরো খবর......বিএনপি কিছুই করতে পারবে না: হানিফ

বিএনপি কিছুই করতে পারবে না: হানিফ

ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বিএনপির উদ্দেশ্যে বলেছেন, আগামী ২৫ অক্টোবর আন্দোলনের ডেট লাইন ঘোষণা করেছেন। ঐ দিনও আপনারা কিছুই করতে পারবেন না। কারণ আমাদের নেতাকর্মীরা মাঠে থাকবে। শনিবার রাজধানীর ধানমন্ডিতে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হানিফ বলেন, আপনারা আন্দোলন সংগ্রামের ভয় দেখাবেন না। কারণ আন্দোলন করে এক বার সফল হতে পারেননি। দেশের মানুষ আপনাদের প্রত্যাখান করেছে। এজন্য আর কখনও সফল হবেনও না। তিনি বলেন,ক্ষমতা দখল নিয়ে বিদেশিদের দারস্থ হয়ে লাভ নাই। তারা কিছুই করতে পারবে না। বরং দেশের মানুষের কাছে যান তারা করতে পারে।

হানিফ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব নিজ দলের নেতাদের নিয়েও মিথ্যা বক্তব্য দিচ্ছেন। তারেক রহমানকে ফখরুল বলেন মহান নেতা। অথচ সে হলো দেশের মানুষের সম্পদ লুণ্ঠনকারী। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি কাওছার মোল্লা, সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ প্রমুখ।

আরও পড়ুন

সর্বশেষ