শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
প্রচ্ছদআরো খবর......দাদাদের কথায় দেশ চলবে না: ফারুক

দাদাদের কথায় দেশ চলবে না: ফারুক

বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছেন, আপনি দেশের মানুষের কথা শোনেন না, ইউরোপীয় ইউনিয়নের কথা শোনেন না, জাতিসংঘের কথা শোনেন না, শোনেন দাদাদের (ভারত) কথা। দেশ দাদাদের কথায় চলবে না। দেশ চলবে দেশের মানুষের কথায়। শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরকে মুখ বন্ধ করার পরামর্শ দিয়ে বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, এখনো সময় আছে আপনার মুখ বন্ধ করুন। তা না হলে জনগণই আপনার মুখ বন্ধ করে দেবে।

 

‘খালেদা জিয়া আন্দোলন করতে জানেন না স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের প্রসঙ্গে তিনি বলেন, ২৪ ও ২৫ অক্টোবর কি হবে তার কিছু কৌশলগত কারণে তিনি আপনার কথার জবাব দিচ্ছেন না। অপেক্ষা করুণ সময়মত ১৮ দলীয় জোটের আন্দোলন কত প্রকার ও কি কি সেটা আপনাকে এবং সরকারকে বুঝিয়ে দেওয়া হবে।

 

১৮ দলীয় জোটের নেতা-কর্মীদের উদ্দেশ্য তিনি বলেন, নির্যাতন আগেও হয়েছে, বর্তমানেও হচ্ছে এবং ভবিষ্যতেও হবে। তবে এতে দুশ্চিন্তার কিছু নেই। জয় ১৮ দলীয় জোটেরই হবে।

 

বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশনের চেয়ারম্যান হুমায়ুন কবির বেপারীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম প্রমুখ।

আরও পড়ুন

সর্বশেষ