শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
প্রচ্ছদজাতীয়সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য আরপিওতে নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন সংক্রান্ত ধারা...

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য আরপিওতে নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন সংক্রান্ত ধারা সংযোজন করতে হবে : সুজন

ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)

সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সম্পাদক ড: বদিউল আলম মজুমদার বলেছেন, সেনাবাহিনী ছাড়া দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

শনিবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ সংশোধন এবং নির্বাচন কমিশনকে শক্তিশালীকরণ শীর্ষক এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য আরপিওতে নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন সংক্রান্ত ধারা সংযোজন করতে হবে। একই সঙ্গে ‘না’ ভোটের বিধান পূনঃপ্রর্বতন করা, ব্যালেট পেপারে একই সঙ্গে মার্কা ও প্রাথীর ছবি ব্যবহার এবং নির্বাচনকালীন সময়ে গুরুতর অসদাচরণের জন্য তদন্ত সাপেক্ষে নির্বাচন বাতিলের ক্ষমতা নির্বাচন কমিশনকে দিয়ে আরপিওতে ধারা সংযোজন করতে হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আরপিও সংশোধনে নির্বাচন কমিশন যে খসড়া দিয়েছিল তা পুরো গ্রহণ করেনি মন্ত্রিসভা। এর প্রভাব সূদুরপ্রসারি হতে পারে। সুজনের পক্ষ থেকে বলা হয় কালো টাকার প্রভাব গণতান্ত্রিক ব্যবস্থার জন্য সর্বাধিক হুমকি হয়ে দাঁড়িয়েছে। সংসদ ব্যবসায়ীদের আখড়ায় পরিণত হয়েছে। নির্বাচন কমিশনে রাজনৈদিক দলগুলো আয় ব্যয়ের যে হিসাব দিয়েছে তার তথ্য চেয়েও পাওয়া যায়নি বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজ উদ্দিন খান, সুজন সম্পাদক ড: বদিউল আলম মজুমদার, গণস্বাস্থ্য কেন্দ্রের ডা: জাফরুল্লাহ চৌধুরী, বিচারপতি কাজী এবাদুল হক ও সাবেক উপদেষ্টা এএসএম শাহজাহান উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ