বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনঈদের আগেই শেষ হবে পোর্ট কানেকটিং ও এক্সেস রোডের কাজ :...

ঈদের আগেই শেষ হবে পোর্ট কানেকটিং ও এক্সেস রোডের কাজ : মেয়র

ঈদের আগে শেষ করার লক্ষ্যে পোর্ট  কানেকটিং রোড ও এক্সেস রোডের এক পাশের কাজ  দ্রুত গতিতে এগিয়ে চলছে। আর এ জন্য দুইদিনে টানা তৃতীয় বারের মত রাস্তা পরিদর্শনে গেলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। ২৮ মে দুপুর সাড়ে ১২ টায় পোর্ট কানেক্টিং রোডের কাজ পরিদর্শনে যান মেয়র। এসময়  নিমতলা থেকে বড়পুল পর্যন্ত অংশের এক পার্শ্বের কাজ চলছিল। কাজের গতি ও মান সম্পর্কিত নানা খোঁজ খবর নেয়ার পাশাপাশি ঈদের এগেই এই সড়কের এক পাশের কাজ দ্রুত শেষ করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

গত  দুই দিনে এটি মেয়রের তৃতীয় সড়ক পরিদর্শন। এর আগে সোমবার দুপুরে পোর্ট কানেক্টিং সড়ক ও একইদিন গভীর রাতে এক্সেস রোডের কার্পেটিংয়ের কাজ পরিদর্শন করেন তিনি।  রাস্তা পরিদর্শনকালে মেয়র বলেন,  এই রাস্তা দুটির কাজ সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। ঈদের আগেই এই দুটি সড়ক যান চলাচলের জন্য খুলে দেয়া হবে। এই লক্ষ্যে দিনরাত কাজ চলছে। এতে করে ঈদে মানুষের চলাচলের সুবিধা হবে।

এসময় মেয়রের সাথে উপস্থিত ছিলেন সিএমপির উপ-কমিশনার (ট্রাফিক-বন্দর) ফাতিহা ইয়াসমিন, অতিরিক্ত উপ-কমিশনার (ট্রাফিক-বন্দর) অলক বিশ্বাস, চসিকের প্রকৌশলী ও জাইকার প্রতিনিধিরা।

আরও পড়ুন

সর্বশেষ