শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদইন্টারভিউভারত থেকে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি শুরু

ভারত থেকে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি শুরু

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

জাতীয় গ্রিডে আজ থেকে যুক্ত হল ভারত থেকে আনা ৫০ মেগাওয়াট বিদ্যুৎ। দুই দেশের মধ্যকার বাণিজ্যিক চুক্তির অংশ হিসেবে দেশটির সরকারি খাত থেকে এ বিদ্যুৎ আমদানি করা হচ্ছে। আগামী ৫ অক্টোবর পর্যন্ত প্রতিদিন ৫০ থেকে ১৭৫ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সঞ্চালিত হবে। পরে পর্যায়ক্রমে আমদানির পরিমাণ বাড়বে।

আগামী ৫ অক্টোবর দুই দেশের প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এই বিদ্যুৎ আমদানির উদ্বোধন করবেন। এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুষ্টিয়ার ভেড়ামারা গ্রিড উপকেন্দ্রে গিয়ে নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে ভিডিও সম্মেলন করে বিদ্যুৎ আমদানির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন।

২০১০ সালের জানুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে দুই দেশের মধ্যে বিদ্যুৎ খাতে সহযোগিতার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়। ২০১২ সালের মধ্যে বিদ্যুৎ আমদানি শুরুর কথা ছিল। কিন্তু পশ্চিমবঙ্গে কয়েকটি টাওয়ার তৈরির জায়গা পেতে দেরি হওয়ায় তা সম্ভব হয়নি।

আরও পড়ুন

সর্বশেষ