শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়রক্তাক্ত পথে যেতে চাই না: সাজেদা চৌধুরী

রক্তাক্ত পথে যেতে চাই না: সাজেদা চৌধুরী

syeda sajeda chowdhuryডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী বলেছেন, আগামী ২৫ অক্টোবর থেকে বিএনপি যে আন্দোলনের ডাক দিয়েছে জনগণই তা প্রতিহত করবে।

শুক্রবার সকালে বনানী কবরস্থানে শহীদ ময়েজউদ্দীনের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাজেদা চৌধুরী এসব কথা বলেন। আগরতলা ষড়যন্ত্র মামলা পরিচালনা কমিটির আহ্বায়ক, সাবেক এমপি ও আওয়ামী লীগের নেতা ময়েজউদ্দিনের ২৯তম মৃত্যুবার্ষিকী শুক্রবার পালিত হচ্ছে। তিনি বলেন, জনগণের শক্তিতে বিএনপির আন্দোলন বিলীন হয়ে যাবে।

সাজেদা বলেন, আমি আহ্বান করি, তারা সংসদে আসুক। তারা যদি জনতার রাজনীতিতে বিশ্বাস করে, বাংলাদেশের মানুষকে যদি ভালোবেসে থাকে তখন আলোচনা হবে। আলোচনার মাধ্যমেই সবকিছুর সমাধান হবে। কিন্তু আমরা ওই রক্তাক্ত পথে আর যেতে চাই না।

আরও পড়ুন

সর্বশেষ