শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়রাজধানীতে জুয়ার আসর থেকে পুলিশসহ আটক ১৩

রাজধানীতে জুয়ার আসর থেকে পুলিশসহ আটক ১৩

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

রাজধানীতে জুয়ার আসর থেকে পুলিশ অফিসারসহ ১৩ জনকে আটক করা হয়েছে। র‌্যাব-২ এর একটি দল রাজধানীর হাজারীবাগ এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ধানমন্ডি থানার একজন এএসআইসহ ১৩ জনকে আটক করে।

বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে হাজারীবাগের বাড্ডানগর এলাকা একটি বাড়িতে এ অভিযান চালানো হয়।

পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশা একজনকে তিন মাস এবং ১১ জনকে ১৫ দিন করে সাজা দেন। এছাড়া ধানমন্ডি থানার সহকারী উপ পরিদর্শক মাইনুলকে ওই থানায় হস্তান্তর করেন।

র‌্যাব-২ এর মেজর রাকিব জানান, ওই এলাকায় মাদক বিক্রির খবর পেয়ে অভিযান চালানো হয়। এসময় একটি বাড়িতে তল্লাশি চালিয়ে জুয়ার আসর থেকে কিছু ইয়াবা ও নগদ দেড় লাখ টাকাসহ ওই ১৩ জনকে আটক করা হয়।

আটক অন্যদের ভ্রাম্যমাণ আদালত সাজা দিলেও মাইনুলকে কোনো সাজা দেওয়া হয়নি। তার বিরুদ্ধে বিচার বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

সর্বশেষ