ইন্টার পার্লামেন্টারী ইউনিয়ন (আইপিউ)’র সভাপতি হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় “সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা” প্রস্তাব তুলে ধরলেন প্রফেসর ডাঃ মোঃ হাবিবে মিল্লাত, এমপি। ১৭৮ টি দেশের সংসদ সদস্যদের নিয়ে গঠিত জাতিসংঘের ইন্টার পার্লামেন্টারী ইউনিয়ন (আইপিইউ) এর পক্ষে ২৯ জানুয়ারি ২০১৯ তারিখে সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডঐঙ) এর নীতি নির্ধারণী পরিষদ কার্যনির্বাহী বোর্ডের ১৪৪ তম সভায় “সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা” বিষয়ক আইপিইউ’র বিভিন্ন পদক্ষেপতুলে ধরেন সিরাজগঞ্জ-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য প্রফেসর ডাঃ মোঃ হাবিবে মিল্লাত, এমপি। তিনিআইপিইউ’র স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা পর্ষদের সভাপতি হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষ আমন্ত্রণে এই সভায় যোগ দেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই প্রথম তার সদস্য দেশগুলোর বাইরে কোন প্রতিষ্ঠান কে কার্যনির্বাহী বোর্ডে বিশেষ উপস্থাপনার জন্য আমন্ত্রণ জানায়। জেনেভায় সফরকালে তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইন্টার পার্লামেন্টারী ইউনিয়নের মহাসচিব সহ বিভিন্ন উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে বিশেষ ক্সবঠক ছাড়াও সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক উচ্চ পর্যায়ের ক্সবঠকে অংশগ্রহণ করবেন।
উল্লেখ্য, গত বছর অক্টোবর মাসে অনুষ্ঠিত ইন্টার পার্লামেন্টারী ইউনিয়ন (আইপিইউ)’র বার্ষিক সভায় বাংলাদেশের সংসদ সদস্য প্রফেসর ডাঃ মোঃ হাবিবে মিল্লাত এমপি’র “সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা” বিষয়ক প্রস্তাবটি ১৭৮ দেশের সকলই সর্বসম্মতিক্রমে গ্রহণ করে এবং এই বিষয়ে একটি রেজুলেশন গ্রহণে একমত হোন। একই সাথে প্রফেসর ডাঃ মিল্লাত এমপি কে ২য় বারের মত আইপিইউ’র স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা পর্ষদের সভাপতি নির্বাচিত করেন।




