মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

AIBL business con 2019আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের বার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন ২০১৯ রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও এর বলরুমে অনুষ্ঠিত হয়। ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান আলহাজ আব্দুস সামাদ লাবু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধন করেন। ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ফরমান আর চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিচালক পর্ষদের ভাইস চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ আব্দুস সালাম, আলহাজ হাফেজ মো. এনায়েত উল্লাহ্, আলহাজ মো. লিয়াকত আলী চৌধুরী, মো. আমির উদ্দিন পিপিএম, আলহাজ নাজমুল আহসান খালেদ, আলহাজ আব্দুল মালেক মোল্লা, আলহাজ মো. হারুন-অর-রশীদ খান, আলহাজ মো. আনোয়ার হোসেন, আলহাজ ইঞ্জি. খন্দকার মেসবাহ্ উদ্দিন আহমেদ, আলহাজ আহামেদুল হক, খালিদ রহিম এবং এম. কামালউদ্দিন চৌধুরী।

এ সময় উপব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল করিম, মুহাম্মদ মাহমুদুল হক, এস. এম. জাফর সহ ব্যাংকের শীর্ষ নির্বাহীগণ উপস্থিত ছিলেন। সম্মেলনে ব্যাংকের ১৬৮টি শাখার ব্যবস্থাপকবৃন্দ অংশগ্রহণ করেন। এ সময় ব্যাংকের সার্বিক ব্যবসা পরিস্থিতি নিয়ে পরিচালক পর্ষদ এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষ শাখা ব্যবস্থাপকবৃন্দের সঙ্গে আলোচনা করেন।

উল্লেখ্য, অনিরীক্ষিত তথ্য অনুযায়ী ২০১৮ সাল শেষে ব্যাংকের মোট আমানতের পরিমান দাঁড়িয়েছে ২৮,৪৮৫ কোটি টাকা। এ সময় ব্যাংকের বিনিয়োগ হয়েছে ২৬,৫১৩ কোটি টাকা। এছাড়া আমদানী ও রপ্তানির পরিমান ছিলো যথাক্রমে ১৬,৮৫৭ কোটি এবং ১১,৪৪৮ কোটি টাকা। শ্রেণিকৃত বিনিয়োগের ক্ষেত্রে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক যথেষ্ট দৃঢ় অবস্থানে রয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ