মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদজাতীয়শপথ গ্রহণ ৭ জানুয়ারি

শপথ গ্রহণ ৭ জানুয়ারি

একাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। শেখ হাসিনার নেতৃত্বে ইতোমধ্যেই ৪৭ সদস্যের মন্ত্রিসভা গঠন করা হয়েছে। মন্ত্রিসভার সদস্যদের শপথের পরই শুরু হবে নতুন সরকারের যাত্রা।

মন্ত্রিসভার নতুন সদস্যরা বঙ্গভবনে শপথ গ্রহণ করবেন ৭ জানুয়ারি বিকেলে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন। আগের দিন নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম ও দফতর বণ্টনের তালিকা প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, রাষ্ট্রপতি বঙ্গভবনে প্রথমে প্রধানমন্ত্রীর শপথ পড়াবেন। এরপর মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের শপথ পড়াবেন। শপথের পর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দফতর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হবে। নতুন মন্ত্রিসভা শপথ নিলে তারাই হবে দেশের নতুন সরকার। শপথ নেওয়া পর্যন্ত আগের মন্ত্রিসভা বহাল থাকবে।

গত ৩০ ডিসেম্বর নির্বাচনের বিজয়ের পর আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের সংসদ সদস্যরা শপথ নেন গত ৩ জানুয়ারি। এরইমধ্যে বিরোধী দলে থাকার ঘোষণা দিয়েছে এরশাদের জাতীয় পার্টি।  ২৭ জন নতুন মুখ এলেও জোটের শরিক দলের কাউকে মন্ত্রিসভায় স্থান দেওয়া হয়নি। এবারের মন্ত্রিসভায় পুরনো অনেক মন্ত্রী যারা রাজনীতে প্রভাবশালী তারা বাদ পড়েছেন। আবার নতুন অনেকেই স্থান পেয়েছেন শেখ হাসিনা সরকারের মন্ত্রিসভায়।

আরও পড়ুন

সর্বশেষ