মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদজাতীয়নতুন মন্ত্রিসভায় পদোন্নতি পেলেন যারা

নতুন মন্ত্রিসভায় পদোন্নতি পেলেন যারা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের রেকর্ড করার পর এবার নতুন মন্ত্রিসভায় বিশাল চমক এনেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। রোববার প্রধানমন্ত্রীসহ ৪৭ সদস্যের মন্ত্রিসভা ঘোষণা করা হয়। এর মধ্যে মন্ত্রী ২৪, প্রতিমন্ত্রী ১৯ ও ৩ জন উপমন্ত্রী রয়েছেন। এ তালিকায় স্থান পেয়েছেন উদ্যমী ও স্বচ্ছ ভাবমূর্তির ৩১ নতুন মুখ। যাদের মধ্যে ২৭ জনই প্রথমবারের মতো এ গুরুদায়িত্ব পালন করতে যাচ্ছেন। আর বিদায়ী মন্ত্রিসভার ৫ প্রতিমন্ত্রীকে পদোন্নতি দিয়ে পূর্ণমন্ত্রী করা হয়েছে। শুধু তাই নয়, আগের মন্ত্রিসভার ৫২ জনের মধ্যে বাদ পড়েছেন ৩৬ জন। তাদের মধ্যে অধিকাংশই হেভিওয়েট।

পাশাপাশি এবারই প্রথম শেখ হাসিনার মন্ত্রিসভায় ঠাঁই মেলেনি মহাজোট শরিকদের। সোমবার বিকাল সাড়ে ৩টায় বঙ্গভবনে প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রোববার বিকালে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের নাম ও তাদের দফতর বণ্টনের তালিকা প্রকাশ করেন। বিদায়ী মন্ত্রিসভার ৫ প্রতিমন্ত্রী পদোন্নতি পেয়ে পূর্ণমন্ত্রী হয়েছেন। গত মন্ত্রিসভার প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের পর এবার পূর্ণমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন এমএ মান্নান (পরিকল্পনা), জাহিদ মালেক (স্বাস্থ্য), নুরুজ্জামান আহমেদ (সমাজকল্যাণ), বীর বাহাদুর ঊশৈসিং (পার্বত্য চট্টগ্রামবিষয়ক), সাইফুজ্জামান চৌধুরী (ভূমি)।

আরও পড়ুন

সর্বশেষ