বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনচট্টগ্রামে যারা বিএনপির মনোনয়ন পেলেন

চট্টগ্রামে যারা বিএনপির মনোনয়ন পেলেন

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দ্বিতীয় দিনের মতো দলীয় মনোনয়নের চিঠি দিচ্ছে বিএনপি। ২৭ নভেম্বর বেলা সাড়ে ১২টায় দ্বিতীয় দিনের মনোনয়নের চিঠি দেওয়া শুরু হয়। এখন পর্যন্ত চট্টগ্রামে ১৬টি আসনের মধ্যে ১৩টিতে বিএনপির মনোনয়ন দেওয়া হয়েছে। তারা হলেন চট্টগ্রাম-১ আসনে মনোনয়ন পেয়েছেন নুরুল আমিন, চট্টগ্রাম-৩ আসনে নুরুল মোস্তফা খোকন, চট্টগ্রাম-৪ আসনে মোহাম্মদ আসলাম চৌধুরী, চট্টগ্রাম-৫ আসনে মীর মোহাম্মদ নাছির উদ্দীন, চট্টগ্রাম-৭ আসনে মুহাম্মদ শওকত আলী নুর, চট্টগ্রাম-৮ আসনে এম মোরশেদ খান ও আবু সুফিয়ান, চট্টগ্রাম-৯ আসনে শাহাদাত হোসেন ও সাইফুল আলম।

এছাড়া চট্টগ্রাম-১০ আসনে আবদুল্লাহ আল নোমান, চট্টগ্রাম-১১ আসনে আমীর খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম-১২ আসনে এনামুল হক ও শাহজাহান জুয়েল, চট্টগ্রাম-১৩ আসনে মোস্তাফিজুর রহমান, চট্টগ্রাম-১৬ আসনে জাফরুল ইসলাম চৌধুরী।

আরও পড়ুন

সর্বশেষ