বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েশহীদ ডা. মিলনের ২৮তম শাহাদাতবার্ষিকী আজ

শহীদ ডা. মিলনের ২৮তম শাহাদাতবার্ষিকী আজ

শহীদ ডা. শামসুল আলম খান মিলনের ২৮তম শাহাদাতবার্ষিকী আজ ২৭ নভেম্বর। এ উপলক্ষে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির অপর প্রান্তে ডা. মিলনের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তাঁর পরিবারের সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এ সময় তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বলেন, একটি স্বাধীন রাষ্ট্রে জনগণের অধিকার নিশ্চিত হলেই ডা. মিলনের স্বপ্ন পূরণ হবে।

শহীদ ডা. মিলনের মা সেলিনা আখতার বলেন, ‘গণতন্ত্রের জন্য যে আকাঙ্ক্ষা মানুষের মনে ছিল, সে আকাঙ্ক্ষার প্রতিফলন পুরোপুরি ঘটেনি। তবে আমরা গণতন্ত্র লাভ করেছি। গণতন্ত্রকে বিকশিত করতে হবে, এটাই এ মুহূর্তে আমাদের প্রত্যাশা। যারা আমাদের সন্তানদের হত্যা করেছে, তাদের বিচার হওয়া উচিত। বিচার যে হয় না, এটা আমাদের মর্মাহত করে, বেদনার্ত করে। নব্বইয়ের স্বৈরাচারবিরোধী গণঅভ্যুত্থানে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) তৎকালীন যুগ্ম সম্পাদক ডা. মিলন বুলেটের আঘাতে শহীদ হন। এর পর থেকে দিনটিকে ডা. মিলন দিবস হিসেবে পালন করা হয়। এর আগে ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে ডা. মিলনের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন।

আরও পড়ুন

সর্বশেষ