চট্টগ্রাম উত্তর জেলার অন্তর্গত হাটহাজারী উপজেলায় “অপরাজেয় বাংলা” সংগঠন এর প্রাথমিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অনুমোদন সাপেক্ষে এই ৪ সদস্যের আহ্বায়ক কমিটি করা হয়। কমিটিতে আহ্বায়ক হিসেবে ১৩নং দক্ষিণ মাদার্শা ইউনিয়নের চেয়ারম্যান এম.এ.মজিদ ,যুগ্ন আহ্বায়ক হিসেবে বুড়িশ্চর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহেদ হোসাইন, হাটহাজারী পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মাদ শাহেদ এবং সদস্য সচিব হিসেবে ছাত্রনেতা গাজী মোঃ ইফতেকার হোসেন ইমুকে রাখা হয়েছে।খুব শীঘ্রই ২১ সদস্যের এই পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির বাকি সদস্যদের নাম ও পদবী, কেন্দ্রের অনুমোদন সাপেক্ষে উপজেলা আহ্বায়ক ও সদস্য সচিবের যৌথ সাক্ষরে ঘোষনা করা হবে ।এই বিষয়ে কমিটির আহ্বায়ক এবং ১৩ নং দক্ষিণ মাদার্শা ইউনিয়ন এর চেয়ারম্যান এম এ মজিদ এর সাথে কথা বললে তিনি জানান, মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তিদের বিরুদ্ধে লড়তে এবং অসহায় মানুষদের পাশে দাঁড়াতে এই সংগঠন সবসময় কাজ করে যাবে। কমিটির যুগ্ন আহ্বায়ক এবং বুড়িশ্চর আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক জাহেদ হোসেন বলেন,নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত এর জন্য কাজ করার লক্ষে কেন্দ্রের সাথে কথা বলে খুব শীঘ্রই আমাদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করবো।



