বিশ্বখ্যাত ডায়মন্ড ব্র্যান্ড ফরএভার মার্ক এর জুয়েলারী পণ্য এখন থেকে বাংলাদেশেই পাওয়া যাবে। ১৩ অক্টোবর গুলশানে ডায়মন্ড ওয়ার্ল্ডের শো-রুমে এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে বাংলাদেশে যাত্রা শুরু করল বিশ্বখ্যাত ডায়মন্ড ব্র্যান্ড ফরএভার মার্ক। বাংলাদেশের একমাত্র ডিলার স্বনামধন্য জুয়েলারী প্রতিষ্ঠান ডায়মন্ড ওয়ার্ল্ড লি. এবং ফরএভার মার্কের বাংলাদেশ ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন জয়া আহসান। এখন থেকে ফরএভার মার্কের জুয়েলারি পণ্য ডায়মন্ড ওয়ার্ল্ডের জুয়েলারি পণ্যের সাথে বিক্রি হবে। ফরএভার মার্ক ব্র্যান্ডের সকল জুয়েলারি পণ্য শুধুমাত্র ডায়মন্ড ওয়ার্ল্ডের গুলশান শো-রুমে পাওয়া যাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফবিসিসিআইর পরিচালক, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা, ফরএভার মার্কের ইন্ডিয়ার প্রেসিডেন্ট শচীন জৈন, অভিনেত্রী জয়া আহসান উপস্থিত ছিলেন। দিলীপ কুমার আগরওয়ালা বলেন, বিশ্বায়নের এই যুগে মানুষের চাহিদা ও রুচির পরিবর্তন এসেছে তাই গ্রাহক সেবার কথা চিন্তা করে বিশ্ব বিখ্যাত এই ব্র্যান্ডটিকে বাংলাদেশে পরিচিত করেছি যাতে গ্রাহকদের সময় ও অর্থ ব্যয় করে বিদেশে যেতে না হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আমি মার্কেটে একটি গঠনমূলক প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টি করতে চাই। যাতে আমরা ধীরে ধীরে উন্নতি করে বিশ্ব বাজারে ফরএভার মার্কের মতো এদেশীয় জুয়েলারি পণ্যেরও চাহিদা সৃষ্টি করতে পারি। প্রেস বিজ্ঞপ্তি।
ডায়মন্ড ওয়ার্ল্ড বাংলাদেশে আনলো ফরএভার মার্ক



