বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনপূর্তমন্ত্রী মোশাররফের গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ ও মঞ্চ ভাংচুর, নির্বাচনী পথসভা পণ্ড

পূর্তমন্ত্রী মোশাররফের গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ ও মঞ্চ ভাংচুর, নির্বাচনী পথসভা পণ্ড

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ৪ সেপ্টেম্বর সকালে উপজেলার ৫ স্পটে পথসভা করার কথা ছিল। প্রথমে মন্ত্রী জেলা-উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দকে সাথে নিয়ে উপজেলার আজাদীবাজারে পথসভায় যোগদান করেন। এ সময় সাবেক ছাত্রনেতা তৈয়বের নামে কিছু ছাত্রলীগ নেতাকর্মীরা স্লোগান দিতে থাকে। মন্ত্রী তাদের স্লোগান দিতে নিষেধ করেন। তারা মন্ত্রীর কথা না শুনে স্লোগান দিতে থাকলে এক পর্যায়ে মন্ত্রী উত্তেজিত হয়ে সভাস্থল ত্যাগ করেন।

এদিকে নাজিরহাট ঝংকার মোড়ে আয়োজিত পথসভায় মন্ত্রী আসার পূর্বে দুষ্কৃতকারীরা  মঞ্চ ভাংচুর করে। সভাস্থলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী এসে ফটিকছড়ির থানার এসআই মাহবুবের মদদে সন্ত্রাসীরা এসব কর্মকাণ্ড করেছে বলে বক্তব্য করলে নেতাকর্মীরা পুলিশের উপর হামলার চেষ্টা চালায়। এ সময় পুলিশ ও নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নিলে নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। মন্ত্রীর গাড়িবহরেও ইট-পাটকেল নিক্ষেপের খবর পাওয়া গেছে এবং বিভিন্নস্থানে গুলির শব্দও শোনা যায়। এ ঘটনাকে কেন্দ্র করে পুরো ফটিকছড়িজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে।

উল্লেখ্য, গণপূর্ত মন্ত্রী আজাদীবাজার, পৌরসভার (ঝংকার মোড়), ফটিকছড়ি পৌরসভার (বিবিরহাট) ভূজপুর কাজিরহাট, ও হেঁয়াকো বাজারে এ পথ সভা করবেন বলে জানা গেছে। ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল কাইয়ুম বলেন আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোশাররফ হোসেন এমপি ফটিকছড়িতে পথসভা করবেন, তারই ধারাবাহিকতায় আজাদীবাজার এলাকায় মঞ্চসহ সকল প্রস্তুতি সম্পন্ন।

ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন বলেন, দলের কর্মসূচি ও বাংলাদেশ’ গঠনে জননেত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়ন কার্যক্রম জনগণের সামনে তুলে ধরা জন্য আমাদের এই পথসভা। এ পথসভায় আওয়ামী লীগের সভাপতি মুজিবুল হক চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরীর সঞ্চালনায় চট্টগ্রাম জেলা আ’লীগের লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী ও সাধারণ সম্পাদক এম এ সালামসহ জেলা-উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

আরও পড়ুন

সর্বশেষ