বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনদরবারে বেতাগী আস্তানা শরীফে ফ্রি চক্ষু,চিকিৎসা সেবা,ফিজিওথেরাপী ও ব্লাড গ্রুপিং ক্যাম্প সম্পন্ন

দরবারে বেতাগী আস্তানা শরীফে ফ্রি চক্ষু,চিকিৎসা সেবা,ফিজিওথেরাপী ও ব্লাড গ্রুপিং ক্যাম্প সম্পন্ন

dav
dav

দরবারে বেতাগী আস্তানা শরীফের প্রতিষ্ঠাতা প্রাণ পুরুষ উপমহাদেশের বৃটিশ বিরোধী আন্দোলন ও খিলাফত আন্দোলনের বীর পুরোধা ব্যাক্তিত্ব সৈয়দুল আজম আল্লামা হাফেজ হাকিম মুহাম্মদ  বজলুর রহমান রহমাতুল্লাহির এক মাত্র সাহেবজাদা কুতুবে জমান আল্লামা মাওলানা মুহাম্মদ জিল্লুর রহমান আলী শাহ রহমাতুল্লাহির ১০ম ওরশে পাক উপলক্ষ্যে বেতাগী আনজুমানে রহমানিয়া, লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটি ও হযরত শাহ জিল্লুর রহমান (রহঃ) আই সেন্টার এর আয়োজনে ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশন-ইউএসটিসি শাখা, ডি.আর.আর.এ ও চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালের সার্বিক সহযোগিতায় রাঙ্গুনিয়া দরবার-এ বেতাগী আস্তানা শরীফে দিনব্যাপী বিনামূল্যে  চক্ষু, চিকিৎসা সেবা,ফিজিওথেরাপী ও ব্লাড গ্রুপিং ক্যাম্প গত ১ অক্টোবর,২০১৮ দরবারে বেতাগী আস্তানা শরীফে অনুষ্টিত হয় ।উক্ত কার্যক্রমের উদ্ধোধন করেন দরবার-এ বেতাগী আস্তানা শরীফের মাননীয় পীর সাহেব কেবলা সাজ্জাদানশীন পীরে তরিকত মাওলানা মুহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ । উক্ত চিকিৎসা সেবা ক্যাম্পে ইউএসটিসি মেডিকেল কলেজের  ডাঃ ইমতিয়াজ উদ্দিনের নেতৃত্বে ১০জন চিকিৎসকের তত্ত্ববধায়নে বিনামূল্য মেডিসিন,গাইনী,চর্ম ও শিশুরোগের প্রায় ২০০জন রোগীর ,চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তার দের সহযোগিতায় প্রায় ২০০ জন রোগীর চিকিৎসা প্রদান করার পাশাপাশি  ও লিও ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটি লিও ক্লাবের প্রেসিডেন্ট লিও আরসেল আজিম মোহন এর নেতৃত্বে  লিওদের পরিচালনায় প্রায় ৫০০ জন ছাত্র/ছাত্রী ও এলাকার শিশু কিশোরদের রক্তের গ্রুপিং নির্ণয় কার্যক্রম এবং ডি.আর.আর.এর সহযোগিতায় প্রায় ৫০ জন রোগী ও প্রতিবন্ধী ব্যাক্তির ফিজিওথেরাপী সেবা প্রদান করা হয় ।

আরও পড়ুন

সর্বশেষ