রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়সিলেটে সোমবার সিপিবি-বাসদের আধাবেলা হরতাল, বিএনপির সমর্থন

সিলেটে সোমবার সিপিবি-বাসদের আধাবেলা হরতাল, বিএনপির সমর্থন

ন্যাশনাল ডেস্কঃ (বিডি সময় ২৪ ডটকম)

সিলেটে সোমবার আধাবেলা হরতাল ডেকেছে সিপিবি ও বাসদ। মূলত ছাত্রলীগের হামলার প্রতিবাদে তারা রোবাবার সাড়ে ৫টায় এই হরতালের ঘোষণা দেয়। অন্যদিকে, রোববার বিকেল সোয়া ৫টায় সিলেটের কোর্ট পয়েন্ট এলাকায় সিপিবি ও বাসদের জনসভায় হামলা করে ছাত্রলীগের শত শত কর্মী। আর এই হামলায় বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমসহ আহত হয়েছেন প্রায় ২৫ জন।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি হিরণ মাহমুদ নিপুর নেতৃত্বে নেতাকর্মীরা সিপিবি ও বাসদের সমাবেশ-মঞ্চে হামলা চালায়। উল্লেখ্য, পুলিশের উপস্থিতিতে ছাত্রলীগ এই হামলা চালায়।

হরতালে বিএনপির সমর্থন

সিলেটে সিপিবি-বাসদের সমাবেশে ছাত্রলীগের হামলার প্রতিবাদে সোমবার ডাকা আধা বেলা হরতালে বিএনপি সমর্থন করেছে। রোববার বিকেলে সিলেটের কোর্ট পয়েন্টে দল দুটির পূর্বনির্ধারিত সমাবেশে ছাত্রলীগের হামলায় আহত হন সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামানসহ ২০ জন। এ ঘটনার প্রতিবাদে সোমবার নগরীতে আধাবেলা হরতাল ডাকে দল দুটি। রোববার সন্ধ্যায় বিএনপির যুগ্ম মহাসচিব (দফতরের দায়িত্বপ্রাপ্ত) রুহুল কবীর রিজভী এ হরতালে দলটির সমর্থন কথা জানান।

আরও পড়ুন

সর্বশেষ