রাউজানে সন্ত্রাসী বিধান বড়ুয়াকে অস্ত্র আইনের একটি মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। ১২ সেপ্টেম্বর অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুন্সী আব্দুল মজিদের আদালত এ রায় দেন বলে জানান জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট একেএম সিরাজুল ইসলাম। রাউজান আধারমানিক এলাকার বিধান বড়ুয়া মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত সালাহউদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত ছিলেন বলে জানা গেছে।




