বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনডায়মন্ড সিমেন্টের দিনব্যাপী মার্কেটিং ওয়ার্কসপ অনুষ্ঠিত

ডায়মন্ড সিমেন্টের দিনব্যাপী মার্কেটিং ওয়ার্কসপ অনুষ্ঠিত

ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের দিনব্যাপী মার্কেটিং ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়। ০৯ সেপ্টেম্বর নগরের চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে ওয়ার্কসপে প্রধান অতিথি ছিলেন ডায়মন্ড সিমেন্টের পরিচালক লায়ন হাকিম আলী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রফেসর মোহাম্মদ জাবেদ হোসেন।

hakim vai daimondডিজিএম (সেলস অ্যান্ড মার্কেটিং) আব্দুর রহিমের সঞ্চালনায় কর্মশালায় ডায়মন্ড সিমেন্টের জিএম (অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স) এবিএম কামাল উদ্দিন, ডিজিএম (অ্যাকাউন্টস এন্ড ফিন্যান্স) মনির হোসেন, এজিএম (সেলস এন্ড মার্কেটিং) মো. কামরুজ্জামান ও গোলাম মোস্তফা, ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) দীপ্তিমান দাস, আব্দুল মোতালেব ও ফজলুল কাদের, ম্যানেজার (টেকনিক্যাল সার্ভিস) ইশতিয়াক রায়হান মাহমুদ প্রমুখ বক্তব্য রাখেন।

ওয়ার্কসপে প্রফেসর মোহাম্মদ জাবেদ হোসেন কোম্পানির মার্কেটিং কর্মীদের দক্ষতা ও মনোবল বৃদ্ধির জন্য নানা পরামর্শ প্রদান করেন এবং বিক্রয় বৃদ্ধি ও বাজার সম্প্রসারণ নিয়ে নানা বিষয়ে পরামর্শ দেন।।

পরিচালক  লায়ন হাকিম আলী বলেন, কোম্পানির বাজার সম্প্রসারণের ক্ষেত্রে মার্কেটিং কর্মীদের গুরুত্ব অপরিসীম। এসময় কোম্পানির কর্মীদের বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করা হয়। ওয়ার্কসপ শেষে কর্মীদের মাঝে পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ