বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনখালেদা জিয়া তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত : ডা. শাহাদাত

খালেদা জিয়া তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত : ডা. শাহাদাত

চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, বেগম খালেদা জিয়ার বাম হাত প্রায় অবশ হয়ে গেছে। ঘাড়েও প্রচন্ড ব্যাথা। তাঁকে থেরাপী দেয়ার জন্য বিশেষজ্ঞ চিকিৎসক সাবরিনা সুলতানাকে নিয়োগ দেয়া হলেও কারা কর্তৃপক্ষ তাকে বাদ দিয়ে আরেকজনকে দায়িত্ব দিয়েছে। যেখানে একজন সাবেক প্রধানমন্ত্রী হিসেবে উন্নত চিকিৎসা পাওয়ার কথা সেখানে তাকে ম্যানুয়ালি দুর্বল থেরাপি দেয়া হচ্ছে। বেগম খালেদা জিয়া জেল কোড অনুযায়ী এবং তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত। তাকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করে কারাগারে মেরে ফেলার ষড়যন্ত্র করছে সরকার। সোমবার সকালে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে অসাংবিধানিকভাবে কারাগারে আদালত বসানো এবং খালেদা জিয়ার মুক্তির দাবীতে কাজীর দেউরী নূর আহমদ সড়কে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

ডা. শাহাদাত আরো বলেন,  ওবায়দুল কাদের যা বলে তাই রায় হয়ে যায়। ‘এখন জোর যার, মুল্লক তার’ অবস্থায় দেশ চলছে। তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আরেকটি মিথ্যা সাজা দেয়ার জন্য অসাংবিধানিকভাবে কারাগারে আদালত বসানো হয়েছে।

তিনি কারাগারে আদালত বসানোর বিষয়ে আইনমন্ত্রীর বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করে বলেন, সংবিধানের ৩৫ অনুচ্ছেদে স্পষ্টভাবে বলা আছে, অভিযুক্ত প্রত্যেক ব্যক্তি আইনের দ্বারা প্রতিষ্ঠিত, স্বাধীন ও নিরপেক্ষ আদালতে প্রকাশ্য বিচার লাভের অধিকারী হবেন। ফৌজদারী কার্যবিধির ৩৫২ ধারায়ও বলা আছে, আদালত উম্মুক্ত থাকবে।  বাদি এবং বিবাদি পক্ষের আইনজীবিরা সম্মত হলেই গেজেট প্রকাশিত হয়। বিএনপির পক্ষ থেকে নির্বাচনকালীন সহায়ক সরকারের বিষয়ে যেসব শর্ত দেয়া হয়েছে তা অবিলম্বে মেনে নিতে হবে। বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। সংসদ ভেঙে দিতে হবে। গায়েবী মামলা প্রত্যাহার করে গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি দিতে হবে।

চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করের পরিচালনায়  মানববন্ধন কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগর বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব এম এ আজিজ, মোহাম্মদ মিয়া ভোলা, হাজী মোহাম্মদ আলী, হারুন জামান, সফিকুর রহমান স্বপন, সৈয়দ আহমদ, সাবেক কমিশনার মাহবুবুল আলম, লায়ন কামাল উদ্দিন, অধ্যাপক নুরুল আলম রাজু, এস এম আবুল ফয়েজ, উপদেষ্টা জাহিদুল করিম কচি, সিনিয়র যুগ্ম সম্পাদক এস এম সাইফুল আলম, যুগ্ম-সম্পাদক কাজী বেলাল উদ্দিন, শাহআলম, ইসকান্দর মির্জা, ইয়াছিন চৌধুরী লিটন, আবদুল মান্নান, কাউন্সিলর আবুল হাশেম, আনোয়ার হোসেন লিপু, গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মনজুর আলম চৌধুরী মঞ্জু, কামরুল ইসলাম, কোষাধ্যক্ষ সৈয়দ শিহাব উদ্দিন আলম, প্রচার সম্পাদক শিহাব উদ্দিন মুবিন, নগর মহিলা দল সভাপতি কাউন্সিলর মনোয়ারা বেগম মনি, শেখ নুরুল্লাহ বাহার, সম্পাদকবৃন্দ হাজী নুরুল আকতার, ডা. এস এম সরোয়ার আলম, দিদারুল আলম চৌধুরী, ইব্রাহিম বাচ্চু, আবদুল নবী প্রিন্স, মশিউল আলম স্বপন, জিয়াদ্দন খালেদ চৌধুরী, আবদুল বাতেন, থানা সভাপতি মনজুর রহমান চৌধুরী, মামুনুল ইসলাম হুমায়ুন, সাইফুর রহমান বাবুল, মোশারফ হোসেন দিপ্তী, হাজী হানিফ সওদাগর, কাউন্সিলর, মো. আজম, মো. সেকান্দর, আবদুল­াহ আল হারুন, ডা. নুরুল আবছার, আইয়ুব খান, সহ-সম্পাদকবৃন্দ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ