ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)
পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, সীমান্তে ফেলানী হত্যা মামলায় বিএসএফের আদালতের চূড়ান্ত রায়ে ন্যায়বিচার না পেলে আপিল করবে বাংলাদেশ।বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, কর আইনের লঙ্ঘন যেই করুক না কেন, সরকার তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য।
একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের বিরুদ্ধে যেসব পদক্ষেপ নেওয়া উচিত, সরকার আইনসংগতভাবেই তা করছে। কোনোভাবেই আইনের লঙ্ঘন করছে না। কাজেই এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ দেখি না।তিস্তা ও সীমান্ত চুক্তিসংক্রান্ত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কোনো সরকারের আমলে কোনো চুক্তি সই নাহলে আর কখনো সই হবে না এমনটা ভাবার কোনো সুযোগ নেই। চুক্তিগুলো সইয়ের ব্যাপারে ভারত সরকার যথেষ্ট আন্তরিক বলে মন্ত্রী জানান।
তিনি বলেন, এই চুক্তি সই হবে বলে আমাদের বিশ্বাস।




