শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়২৪ জানুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন

২৪ জানুয়ারির মধ্যে জাতীয় নির্বাচন

ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)

আগামী ২৪ জানুয়ারির মধ্যে নির্বাচন হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। জাতীয় সংসদের ১৯ তম অধিবেশনের শুরুতে সূচনা বক্তব্যে তিনি বলেন, “২৪ জানুয়ারির মধ্যে বর্তমান সরকারের মেয়াদ শেষ হবে। সংবিধান অনুযায়ী সংসদ শেষ হওয়ার পূববর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন হওয়ার কথা। সংবিধান অনুযায়ী ২৫ অক্টোবর থেকে ২৪ জানুয়ারিরর মধ্যেই নির্বাচন হবে।”

বিরোধী দলের অনুপস্থিতিতে বৃহস্পতিবার বিকেল ৫ টায় শুরু হয় নবম জাতীয় সংসদের সম্ভাব্য শেষ অধিবেশন। পবিত্র কোরআন তেলাওয়াত এর মধ্যদিয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়।

আজকের সংসদ অধিবেশ শুরুতেই সম্প্রতি বরগুনা-২ (বেতাগী-বামনা-পাথরঘাটা) আসনের সরকারদলীয় এমপি ও বরগুনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ গোলাম সবুর টুলু (৫৮) সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার ঘটনায় শোক প্রস্তাব আনা হয়।

শোক প্রস্বাবের উপর আলোচনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসনিা ও আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ । পরে সর্ব সম্মতিক্রমে শোক প্রস্বাবটি  কযর্বিধিতে অন্তর্ভুক্ত করা হয়।

আলহাজ গোলাম সবুর টুলু স্মরণে ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালিত হয় এবং তার রুহের  মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয় ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তৃতায় সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা আলহাজ গোলাম সবুর টুলুর জীবন আদর্শ এবং সংগ্রামী জীবনের কথা তুলে ধরেন।

আরও পড়ুন

সর্বশেষ