শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়চট্টগ্রামের মুরাদপুরে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিঃ -এর ১০৭তম শাখা উদ্বোধন

চট্টগ্রামের মুরাদপুরে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিঃ -এর ১০৭তম শাখা উদ্বোধন

20130912 - AIBL Muradpur Branch Press১২ সেপ্টেম্বর, ২০১৩ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিঃ -এর ১০৭তম শাখা হিসেবে ‘মুরাদপুর শাখা’র কার্যক্রম ৫৯, সিডিএ এভিনিউ, মুরাদপুর, পাঁচলাইশ, চট্টগ্রামে উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটির উদ্বোধন করেন কে.ডি.এস গ্র“পের চেয়ারম্যান এবং চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ -এর সভাপতি আলহাজ্জ খলিলুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ হাবিবুর রহমান। এ সময় বক্তব্য রাখেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান জনাব এস এম শামীম ইকবাল, পরিচালক আলহাজ্জ আহামেদুল হক, আলহাজ্জ আব্দুস সালাম, আলহাজ্জ বাদশা মিয়া, জমিয়াতুল ফালাহ জাতীয় জামে মসজিদের খতিব ও জামিয়া হামিদিয়া সুন্নীয়া আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্জ মাওলানা জালালুদ্দীন আল কাদেরী, পিএইচপি গ্র“পের পরিচালক আলহাজ্জ আলীম হোসেন চৌধুরী, বিশিষ্ট চিকিৎসক ডা. কাজী ওহিদুল আলম, আঞ্জুমানে রাহমানিয়া আহমদীয়া সুন্নীয়া’র জেনারেল সেক্রেটারী আলহাজ্জ আনোয়ার হোসাইন এবং বিশিষ্ট চিন্তাবিদ ও গবেষক অধ্যক্ষ মাওলানা আনোয়ারুল ইসলাম খান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব কাজী তউহীদ উল আলম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিঃ মোঃ হাবিব উল্লাহ্, এআইবিএল চট্টগ্রাম জোনের জোনাল হেড ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব এ কে এম আমজাদ হোসেন এবং এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট জনাব জালাল আহমেদ। অনুষ্ঠানে বিপুল সংখ্যক গ্রাহক, শুভানুধ্যায়ী, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীবৃন্দের সমাগম ঘটে। শাখা ব্যবস্থাপক জনাব মুহাম্মদ ছালামত উল্লাহ্ উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

আরও পড়ুন

সর্বশেষ