বিল্ডিং কোড না মেনে ভবন নির্মাণ করার অভিযোগে রাজউকের দায়েরকৃত মামলায় জামিন পেয়েছেন রানা প্লাজার মালিক সোহেল রানার বাবা আব্দুল খালেক। বিচারপতি নিজামুল হক ও কাশিফা হোসেনের ডিভিশন বেঞ্চ আজ বৃহস্পতিবার এই আদেশ দেন। তবে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ দায়েরকৃত অপর মামলায় তার জামিন আবেদনটি ফেরত দেয়া হয়েছে।
২৪ এপ্রিল ধসে পড়ে রানা প্লাজা। এই ঘটনায় ঐ দিনই রাজউকের অর্থরাইজড অফিসার হেলাল আহমেদ বাদী হয়ে এই মামলা দায়ের করেন।




