শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়অপদার্থ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন নয়

অপদার্থ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন নয়

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

বর্তমান সরকারের নির্দেশ পালনে ব্যাস্ত অপদার্থ নির্বাচন কমিশনের অধীনে ও নিরপেক্ষ তত্বাবধায়ক সরকার ছাড়া কোন নির্বাচনে বিএনপি অংশ নেবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার বিকেলে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত ‘তারেক রহমানের রাজনৈতিক চিন্তা প্রসূত আগামীর বাংলাদেশ ও তৃণমূলের ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ফখরুল বলেন, সংবিধান মানুষের তৈরী এটা কোন কোরআন বাইবেল নয় যে ইচ্ছামত পরিবর্তন করা যাবে না। নিজেদের অধীনে ছাড়া নির্বাচন করলে আওয়ামী লীগের শুধু ভরাডুবিই হবে না তারা নিজেদের জামানত ও হারাবে এটা বুঝতে পেরেই সংবিধান পরিবর্তন করে নিজেদের অধীনে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা চীরস্থায়ী করার পায়তারা করছে।

তারেক রহমান সম্পর্কে তিনি বলেন, সমগ্র প্রতিহিংসাকে দূরে ঠেলে নির্বাসিত জীবনেও দেশের কল্যাণে কাজ করার স্বপ্ন দেখছেন। তিনিই যে জাতীয়তাবাদী রাজনীতির ভবিষৎ কেন্দ্রবিন্দু  তার সমগ্র কর্মকান্ডের সাধ্যমে তিনি তা প্রকাশ করেছেন।

ড. ইউনূস আদিলুর রহমান ও মাহমুদুর রহমান প্রসঙ্গে তিনি বলেন,  ড. ইউনূসের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে সরকার তাদের জনপ্রিয়তাকে শূন্যেও কোটায় নামিয়ে এনেছিন। মাহমুদুর রহমান ও আদিলুর রহমান তারা সত্য কথা বলেন, সরকারের কুকর্ম প্রকাশ করে বলে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। আবার রিমান্ডের নেওয়া হয়েছে। সরকারের ফাঁসির আসামীদের ছেড়ে দেয়া হলেও তাদের অন্যায়ভাবে আটকে রাখা হয়। তাদের মুক্তিও দাবি করেন তিনি।

বিএনপি চেয়ারপারসনের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য সচিব মুশফিক ফজল আনসারীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের নির্বাহী পরিচালক ফরহাদ হালিম ডোনার।

বক্তব্য রাখেন, বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, বাংলাদেশের প্রধান কবি আল মাহমুদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাড. খন্দকার মাহবুব হোসেন, সাবেক রাষ্ট্রদুত রাশেদ আহমেদ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য আপম ইউসুফ হায়দার, অর্থনীতিবিদ ড. আবু আহমেদ প্রমুখ।

আরও পড়ুন

সর্বশেষ