শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়অনৈতিক কার্যকলাপে অংশ নিলে শিক্ষকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা

অনৈতিক কার্যকলাপে অংশ নিলে শিক্ষকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা

ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)

অনৈতিক কার্যকলাপে অংশ নিলে শিক্ষকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার বিধান রেখে আগামী ১২ সেপ্টম্বর শুরু হওয়া সংসদ অধিবেশনেই পাস করা হচ্ছে শিক্ষা আইন-২০১৩। রোববার সকালে শিক্ষা মন্ত্রণালয়ে এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

মন্ত্রী বলেন, এছাড়া একজন ব্যক্তি সবোর্চ্চ দুইটির বেশি বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সভাপতি বা সদস্য হিসাবে মনোনীত বা নির্বাচিত হতে পারবে না, এ বিধানও রাখা হয়েছে ওই আইনে। মন্ত্রী জানান, এ আইনে দেশের শিক্ষাবিদ ও সুধী সমাজের মতামত নেয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ আইনটি দেয়া হয়েছিল। তিনি বলেন, শিক্ষা আইন নিয়ে পর্যাপ্ত মতামত পাওয়া গেছে। এ মতামতের ভিত্তিতেই সংসদে এ আইনটি উপস্থাপন করা হচ্ছে।

আরও পড়ুন

সর্বশেষ