রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদবিনোদন সময়নতুন করে কেটি হোমসের প্রেমে পড়েছেন

নতুন করে কেটি হোমসের প্রেমে পড়েছেন

বিনোদন ডেস্ক (বিডি সময় ২৪ ডটকম)

শুটিংয়ের অবসরে মেয়ে সুরিই নয়, বরং নতুন প্রেমিকের খোঁজ চালিয়ে যাচ্ছিলেন কেটি। আমজনতা কিছুই জানতে পারতো না যদি মাস তিনেক আগে সুরির গতিবিধি নিয়ে নাক না গলাত। এক শুটিংয়ের সন্ধ্যায় দেখা গেছে কেটি অভিনেতা লুক কার্বির সঙ্গে ডিনার ডেটে। তবে সেই গুজবটি অবশ্য বেশিদিন স্থায়ী হতে পারেনি।

তবে বর্তমানে কেটির সঙ্গে জুড়ে গেছে নতুন একটি নাম। ২০০৪ সালে টম ক্রুজের মুভ্যি ‘কোলাটারেল’ এর সহঅভিনেতা জেমি ফক্সের সঙ্গে প্রণয়ের সুঁতা বাঁধছেন কেটি। সম্প্রতি কেটি তার কয়েকজন বান্ধবীকে বলেছেন, “ওকে খুব ভালোবাসি বললেও কম বলা হবে। মানুষটা সত্যি অসাধারণ।”

আর কেটির এমন অসাধারণত্বের কারণ সন্ধানে অন্তত এতটুকু আঁচ করা যাচ্ছে, নিতান্ত পুরোনো বন্ধু বলে আর রক্ষা পাচ্ছেন না কেটি, ডুবে ডুবে জল খাওয়াটা আর সম্ভব নয় সদ্য মুক্তিপ্রাপ্ত কেটি-জেমি জুটির জন্য। কিন্তু পথ চলা শুরু হতে না হতেই সেদিন হল এক মহাদুর্ঘটনা। আচমকা হাত ভেঙে ফেললেন ক্রুজ তনয় সুরি।

এমনিতেই মা কেটির দাবি ক্রুজের অনুসারীরা তাকে জ্বালিয়ে মারছে। অন্যদিকে অতি উৎসাহী পাপারাজ্জিরাতো আছেই। এখন সুরির এমন অনাদর আর কেটি এমন প্রেমময় বর্তমানের পরিপ্রেক্ষিতে টম যদি সুযোগ নিয়ে বসেন অভিভাকত্ব আদায়ের লড়াইয়ে তখন কী আর তাকে দোষ দেয়া যায়?

তবে যাই হোক সুরির বিন্দুমাত্র অযত্ন হবে না এই মর্মে কেটির কাছে নাকি শপথ করেছেন ফক্স সাহেব। বরং তার পূর্ব বিবাহের দুই মেয়ের সঙ্গে সুরিও ভালোভাবে বড় হবে ফক্সের আদরে। দেখাই যাক, প্রেম ভালোবাসার এই গল্প কোথায় গিয়ে ঠেকে। সাবেক স্ত্রী ও প্রাক্তন বন্ধু সহ-অভিনেতার প্রণয় আর সন্তানের দাবিতে টম কী করেন আসছে দিনগুলিতে সেটাও দেখার বৈকি!অনেকটা স্বপ্রণোদিত হয়েই টম ক্রুজের সঙ্গে বৈবাহিক সম্পর্কের ইতি টেনেছিলেন কেটি হোমস। কারণ দেখিয়েছিলেন অনেক। যার অনেকটা জুড়েই ছিল টমের স্বেচ্ছাচারিতা আর স্বামী হিসেবে অযোগ্যতা।আর এভাবেই বছরের ঠিক মাঝামাঝি বেশ লম্বা একটা সম্পর্কে ইতি টানেন কেটি।

আরও পড়ুন

সর্বশেষ